নিরাপত্তা ব্যবস্থার অভাবে কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫
১০:৪১ পূর্বাহ্ণ
133 ভিউ

আরও খবর

চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের

বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের

‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ

‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ

হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম

ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত

রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের

নিরাপত্তা ব্যবস্থার অভাবে কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ১০:৪১ 133 ভিউ
নিরাপত্তা ব্যবস্থার অভাবে কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালটিতে এখন চোর-ছিনতাইকারীর উপদ্রব আশঙ্কাজনকভাবে বাড়ছে। শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে আবারও চোর চক্রের আনাগোনা বেড়েছে। মহিলা অর্থোপেডিক্স ওয়ার্ডের দরজার সামনে সন্দেহভাজন কয়েকজন দাঁড়িয়ে আছে, মোবাইল টিপার ভান করছে তারা। এতে আতংকিত হয়ে পড়েছেন সাধারণ রোগীরা। এ ব্যাপারে জানতে চাইলে রাত ১টার দিকে কিশোরগঞ্জ মডেল থানার এসআই মোস্তফা কামাল বলেন, হাসপাতালের পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গেছেন। ওখানে মোবাইলের নেটওয়ার্ক সমস্যা থাকার কারণে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। প্রত্যক্ষদর্শীরা জানান, সিসি টিভি ক্যামেরা নষ্ট থাকার পাশাপাশি দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রায় প্রতিদিনই এখানে ঘটছে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা। এতে রোগী ও তাদের আত্মীয়স্বজনরা খোয়াচ্ছেন মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র। ভুক্তভোগীরা জানান, হাসপাতাল ও সংলগ্ন এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তায় ঘাটতি থাকা এবং কোনো কোনো স্থানের সিসি টিভি ক্যামেরা নষ্ট থাকার কারণে দিন দিন চোর-ছিনতাইকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। হাসপাতালে প্রয়োজনীয় নিরাপত্তা ও সিসি টিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনরা। সবশেষ এমন চুরি-ছিনতাইয়ের কবলে পড়েছেন উম্মেহানি আক্তার নামের এক রোগীর সঙ্গে আসা তার মেয়ে আফিয়া ফাহমিদা যুলফা। অসুস্থ হয়ে ১০ এপ্রিল থেকে হাসপাতালের ৩য় তলায় অর্থোপেডিক্স বিভাগে ভর্তি হন উম্মেহানি আক্তার। হাসপাতালে মাকে দেখাশোনা করার জন্য হাসপাতালে রয়েছেন সদ্যবিবাহিত আফিয়া ফাহমিদা জুলফা। বুধবার রাত ২টা থেকে ৩টার কোনো একসময় তারা ঘুমিয়ে গেলে হ্যান্ড ব্যাগটি চুরি হয়। ব্যাগের মধ্যে নগদ ৩ হাজার টাকা ও আধা ভরি ওজনের স্বর্ণের কানের দুল এবং একটি নাকের ফুল ছিল, যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা হবে। চুরির বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তারা জানান, হাসপাতালে ওই ওয়ার্ডের সিসি টিভি ক্যামেরা নষ্ট অবস্থায় আছে। পরে বিষয়টি নিয়ে ভুক্তভোগী কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। চুরি-ছিনতাইয়ের মতো অধিকাংশ ঘটনায় ভুক্তভোগীদের অধিকাংশই নতুন করে বিড়ম্বনায় পড়ার ভয়ে থানা-পুলিশ না করেই বাড়ি ফেরেন। ভুক্তভোগীরা মনে করছেন, হাসপাতালের অসাধু ‘ফরেনবডি’র কারও ছত্রছায়ায় এ চুরি-ছিনতাইকারী চক্রটি গড়ে ওঠায় তারা প্রতিকার পাচ্ছেন না। না হলে এত বড় হাসপাতালে কোনো সিসি টিভি ক্যামেরা নষ্ট থাকারও কথা নয়। ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন জানান, কিছুদিন দিন ধরে হাসপাতালের ওই ওয়ার্ডের সিসি টিভি ক্যামেরাটি নষ্ট রয়েছে। পিডব্লিউডি (গণপূর্ত অধিদফতর) এগুলো সরবরাহ এবং রক্ষণাবেক্ষণ করে থাকে। তাদেরই ওই নষ্ট সিসি টিভি ক্যামেরা রিপেয়ার করে দেওয়ার কথা। কিন্তু এখনো তা হয়নি। এ বিষয়ে কথা বলতে গণপূর্ত অধিদপ্তরের কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মহীউদ্দীন জাহাঙ্গীরের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার