নিজের চারপাশে এমন মানুষ রাখুন যাদের আপনি বিশ্বাস করেন: রাশমিকা – বর্ণমালা টেলিভিশন

নিজের চারপাশে এমন মানুষ রাখুন যাদের আপনি বিশ্বাস করেন: রাশমিকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৫ | ১১:০৮ 130 ভিউ
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সেনশন অভিনেত্রী রাশমিকা মান্দানা একের পর এক হিট সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ইতোমধ্যে নিজেকে প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার এ সাফল্যের পেছনে লুকিয়ে রয়েছে অনেক গল্প। সেই গল্প এবার নিজেই প্রকাশ করলেন অভিনেত্রী। সম্প্রতি রাশমিকা মান্দানার কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবি ঘিরে শুরু হয়েছে নেটিজেনদের জল্পনা। অভিনেত্রীকে ছবিতে দেখা গেছে, চমৎকার শাড়ি পরা অবস্থায়। কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে রাশমিকা লিখেছেন— এই ছবিগুলোতে আছে আমার সব প্রিয় জিনিস... রং, পরিবেশ, জায়গাটা, শাড়ি যিনি উপহার দিয়েছেন, ফটোগ্রাফার। সব কিছুই আমার জন্য অমূল্য। এরপরই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। এক নেটিজেন লিখেছেন—ছবিগুলো বিজয় দেবরাকোন্ডার বাড়িতে তোলা হয়েছে। আরেক নেটিজেন লিখেছেন—ছবির ফটোগ্রাফারও নাকি বিজয় নিজেই। এমনকি শাড়িটি নাকি বিজয়ের মা উপহার দিয়েছেন রাশমিকাকে। যদিও বিষয়টি নিয়ে দুজনের কেউ-ই এখনো মুখ খোলেননি। রাশমিকা মান্দানা তবে কি নিজের প্রেমিক বিজয় দেবরাকোন্ডাকে আড়াল করলেন? এক ফ্যান তার এক্স অ্যাকাউন্টে রাশমিকাকে প্রশ্ন করেছেন—আপনি কী করেন যখন জীবনের সবচেয়ে খারাপ সময় আসে? যখন সব কিছু ভুল হচ্ছে, বাঁচার ইচ্ছেটাও হারিয়ে যাচ্ছে..., তখন কীভাবে সামলান নিজেকে? এই প্রশ্নের উত্তরে রাশমিকা বলেন, আপনি শুধু নিঃশ্বাস নিন। নিজের চারপাশে এমন মানুষ রাখুন যাদের আপনি বিশ্বাস করেন। বিশ্বাস রাখুন, এই দিনটাও পেরিয়ে যাবে। পর দিন আবার একইভাবে দিনটাকে সামলান। তিনি বলেন, একদিন দেখবেন— আপনি অনেক ভালো অনুভব করছেন। তখন নিজেকে নিয়েই গর্ব হবে। এই কঠিন সময়টাকে পেরিয়ে এসেছেন বলে। উল্লেখ্য, রাশমিকা মান্দান্নাকে আগামীতে দেখা যাবে ধানুশ ও নাগার্জুনা আক্কিনেনির সঙ্গে ‘কুবেরা’ সিনেমায়। এটি সিনেমাটি আসছে জুনে মুক্তি পাবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার