নিখোঁজের ৮ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসা শিক্ষার্থীর – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৫
১০:২৫ পূর্বাহ্ণ
166 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

নিখোঁজের ৮ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসা শিক্ষার্থীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ | ১০:২৫ 166 ভিউ
কক্সবাজারের চকরিয়ায় নিজ মাদ্রাসার সামনে থেকে নিখোঁজ হওয়ার আট দিনেও সন্ধান মেলেনি মো. হোছাইন বিন ইয়ার মোহাম্মাদ সাফওয়ান (১৪) নামে পঞ্চম (দহুম) শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর। এদিকে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজ সাফওয়ান পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের করিয়ার দিয়া গ্রামের ইয়ার মোহাম্মদের বড় ছেলে। চকরিয়া পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের সবুজবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতো সে। সাফওয়ানের বাবা ইয়ার মোহাম্মদ জানান, গত ৪ মে সকাল দশটার পর সাফওয়ানসহ পাঁচ বন্ধু মিলে চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বানিয়ারচর মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার (কওমি মাদ্রাসা) সামনে থেকে চট্টগ্রামের উদ্দেশে চলে যায়। সেখান থেকে ৪ দিন পর চারবন্ধু ফিরে আসে। তবে সাফওয়ান ফেরেনি এবং ৮দিন পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ফিরে আসা সহপাঠীরা হলো- চকরিয়ার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারার মৃত মনুর আলমের ছেলে মো. ফাহিম উদ্দিন (১৪), পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীর পাড়ার আনোয়ার হোসেনের ছেলে মো. তৌহিদ (১৪), মগনামা ইউনিয়নের মগনামা গ্রামের মো. নাহিদ (১৫) ও বরইতলী ইউনিয়নের মছনিয়া কাটার জাকের হোসেনের ছেলে মোশাররফ হোসেন (১৫)। এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। তাকে উদ্ধারে পুলিশের বিশেষ টিম কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই