নিউইয়র্কে মুক্ত গণমাধ্যম দিবসে মানববন্ধন: বাংলাদেশে আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দাবি – বর্ণমালা টেলিভিশন

নিউইয়র্কে মুক্ত গণমাধ্যম দিবসে মানববন্ধন: বাংলাদেশে আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৬ | ৮:০০ 0 ভিউ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নিউইয়র্কে প্রবাসী গণমাধ্যমকর্মীরা মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বাংলাদেশে আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে। সমাবেশের সাথে একাত্মতা প্রকাশ করে সাংবাদিক নেতৃবৃন্দ আসন্ন ঈদুল আযহার আগেই জেলে আটক সাংবাদিকদের মুক্তি ও অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। রোববার (৩ মে) বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় আয়োজিত এ কর্মসূচিতে ‘নিউইয়র্ক জার্নালিস্ট কমিউনিটি’র ব্যানারে অংশ নেন প্রবাসী সাংবাদিকরা। র‍্যালির সামনে প্রদর্শিত ব্যানারে প্রবীণ সাংবাদিক শাহরিয়ার কবির, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের এমডি সাংবাদিক মোজাম্মেল বাবু এবং সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদ-এর ছবি স্থান পায়। সেখানে লেখা ছিল— “Free all imprisoned journalists of Bangladesh, withdraw false cases and stop harassment against journalists.” সাংবাদিক পিনাকি তালুকদার-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকার জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রাক্তন সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। ফরিদা ইয়াসমিন তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, ভিন্নমতের সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের, সিনিয়র সাংবাদিকদের আটক এবং অন্যান্যদের ভয়ভীতি দেখিয়ে দেশে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করা হচ্ছে। তিনি আরও বলেন, অনেক সম্পাদক ও সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, পাসপোর্ট আটক করে বিদেশে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং কয়েকজন সিনিয়র সাংবাদিককে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি এসব কর্মকাণ্ডকে স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলে মন্তব্য করেন। ফরিদা ইয়াসমিন অবিলম্বে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি এবং তারাসহ অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ঠিকানার সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান। অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার এবং দ্য ভয়েস নিউজের নির্বাহী সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজ, বাপসনিউজের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, সাপ্তাহিক জাগো প্রহরীর সম্পাদক লাভলু আনসার এবং আইবিএননিউজ২৪.কম-এর প্রধান সম্পাদক হাকিকুল ইসলাম খোকন ও সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক মুজাহিদুল ইসলাম আনসারি বক্তব্য রাখেন। এসময় আরও বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক হোসনে আরা, সাংবাদিক শহিদুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক আকতার হোসেন, জিএম হীরক প্রমুখ। এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সাংবাদিক ও দ্য ভয়েস নিউজের নির্বাহী সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজ। শাবান মাহমুদ বলেন, দেশে মিডিয়া হাউস দখল, শত শত সাংবাদিককে চাকরিচ্যুত করা এবং দুই শতাধিক সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের মতো ঘটনা ঘটছে, যা অতীতে কখনো দেখা যায়নি। তিনি আসন্ন ঈদুল আযহার আগেই জেলে আটক সাংবাদিকদের মুক্তি ও অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশে সাংবাদিকদের মিথ্যা অভিযোগে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা জানান। তিনি অবিলম্বে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দাবি ও মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান। প্রবীণ সাংবাদিক এম ফজলুর রহমান মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে বলেন মুক্ত গণমাধ্যম এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ছাড়া কোন দেশেই গণতন্ত্র কখনো শক্তিশালী ও বিকশিত হতে পারেনা। তিনি বাংলাদেশসহ সারা বিশ্বে সাংবাদিকদের ওপর নিপীড়ন-নির্যাতন বন্ধে সাংবাদিক সমাজের সোচ্চার হওয়া এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সিনিয়র সাংবাদিক মুজাহিদ আনসারী বলেন, গত দুই বছরে প্যালেস্টাইনের গাজায় সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হলেও এই সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি সাংবাদিক গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছেন। র‍্যালিতে অংশ নেন প্রজ্ঞা সম্পাদক উত্তম সাহা, সাংবাদিক শাহ ফারুক রহমান, শিব্বির আহমেদ, দ্বীপক আচার্য, শামিমা দোলা, ওয়াসিউর রহমান ইমন এবং বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নুসহ অনেকে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে মুক্ত গণমাধ্যম দিবসে মানববন্ধন: বাংলাদেশে আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দাবি প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে ‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র‌্যাব হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী