নিউজ ডেক্স
আরও খবর
কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ
‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর
গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন
যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী
নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা
কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন?
বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আবার লুকোচুরি
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রবাসীদের হাতে লাঞ্চিত ড. ইউনূস; টেরোরিস্ট সম্মোধন – ভিডিও ভাইরাল
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর সহযোগী লামিয়া মোরশেদ প্রবাসী বাংলাদেশিদের তীব্র প্রতিবাদের মুখে পড়েছেন। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে।
নিউইয়র্ক সময় বিকাল ৫টার দিকে হুইল চেয়ারে ড ইউনূস ও লামিয়া মোর্শেদকে জেএফকে থেকে পার্কিং এর গেট দিয়ে বের হবার সময়েই ৫-৬ জন প্রবাসী বাংলাদেশী ও একজন বিদেশী ড ইউনূস ও লামিয়ার পথ অবরোধ করেন।
ব্যস্ত বিমানবন্দরে শতাধিক মানুষের সামনে প্রবাসীরা ড. ইউনূসকে লক্ষ্য করে কটূক্তি করেন। তাঁরা তাঁকে “সন্ত্রাসী” বলে সম্বোধন করেন। ভিডিও থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিক্ষোভকারীরা তাঁকে হাজার হাজার পুলিশ সদস্য ও সাধারণ মানুষের মৃত্যুর জন্য দায়ী করেন এবং ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তোলেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লামিয়া মোরশেদ ড. ইউনূসকে হুইলচেয়ার সহায়তাকারীর কাছে একা রেখে পেছনে সরে যান, এবং ড ইউনূস এর হুইল চেয়ার সমেত তার সহয়তাকারী আবার এয়ারপোর্টের ভেতরে ঢুকে যায়।
এ সময় ড ইউনূসের চেহেরা ভয়ার্ত দেখা যায় ও অতিরিক্ত ভয় ও আতঙ্কে ড ইউনূসের মুখমণ্ডল পাংসু বর্ণ ধারণ করে।
২০২৫ সালের সেপ্টেম্বরেও একই বিমানবন্দরে ইউনূসের প্রতিনিধিদলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল, সেবার প্রধান উপদেষ্টা পদে উপবিষ্ট থাকা ড ইউনূস পেছনের রাস্তা দিয়ে এয়ারপোর্ট ত্যাগ করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]