নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫
১০:৫২ অপরাহ্ণ
76 ভিউ

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৫২ 76 ভিউ
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন- হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৮) ও চার বছরের ছেলে আফরান। শিপলুর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকায়। পুলিশ জানায়, বউবাজারে পলাশ ভূঁইয়া সাততলা ভবনের চতুর্থ তলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করতেন হাবিবুল্লাহ শিপলু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রোববার রাত থেকে সোমবার দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়েছে। স্ত্রী-সন্তানকে হত্যার পর নিজে পাশের ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন শিপলু। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ জানান, বিকাল ৫টার দিকে খবর পাই বাবুরাইল বউবাজারে একটি বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে তিনজনের মরদেহ পড়ে আছে। তিনি জানান, সকাল থেকে ওই ফ্ল্যাটের ভেতর থেকেই দরজা লক করা ছিল। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলে দরজা না খোলায় এবং ঘরের ভেতরে যারা আছে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের ফ্ল্যাটের লোকজনের সন্দেহ হয়। পরে তারা তার আত্মীয়স্বজনদের খবর দেন। আত্মীয়স্বজন এসে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাদের ঘরের ভেতরে যাওয়ার জন্য বললে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান স্ত্রী মোহিনী আক্তার মীম (২৮) ও চার বছরের ছেলে আফরানের মুখের উপর বালিশচাপা দেওয়া আছে। পাশের ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন শিপলু। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের বড় ভাই অলিউল্লাহ লাভলু জানান, সমিতির গ্রাহকরা তার ও রমজান মিয়ার কাছে টাকা পেতেন। এই টাকার জন্য গ্রাহকরা প্রায়ই তাকে ও তার মালিককে চাপ দিত। এ নিয়ে এলাকায় শিপলু ও রমজান সমিতির মালিক রমজান আলী বেশ কয়েকবার লাঞ্ছিত ও অপমানিত হয়েছেন। মামলায় জড়িত হয়ে হেনস্তা হয়েছেন। গ্রাহকের টাকার চাপ সইতে না পেরেই সে দুনিয়া ছেড়ে চেলে গেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ভেতরে থেকে ঘরের দরজা লক করা ছিল। এতে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি স্বামী শিপলু স্ত্রী ও সন্তানকে বালিশ দিয়ে চাপা দিয়ে হত্যার পর নিজে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য