নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী – বর্ণমালা টেলিভিশন

নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:০১ 53 ভিউ
বলিউড তারকা গোবিন্দ ও চাঙ্কি পান্ডের বিপরীতে ‘আঁখেন’ সিনেমায় মাত্র ১৬ বছর বয়সে অভিনয়ে অভিষেক। ছবিটির সাফল্যের সঙ্গে সঙ্গেই রাতারাতি খ্যাতি পান রাগেশ্বরী। এরপর এমটিভির জনপ্রিয় ভিজে শো ‘এক দো তিন’ উপস্থাপনা এবং একের পর এক হিট পপ অ্যালবামের মাধ্যমে নব্বই দশকে হয়ে ওঠেন তরুণদের আইকন। কিন্তু হঠাৎই বদলে যায় তাঁর জীবনের গতিপথ, থেমে যায় উজ্জ্বল ক্যারিয়ার। একসময় যার গান ও অভিনয়ে মুখর ছিল নব্বইয়ের দশকের দর্শক, সেই রাগেশ্বরী আজ বলিউডের ঝলমলে দুনিয়া থেকে বহু দূরে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ‘ওয়াইট ইউ’ অ্যালবামের মিউজিক ভিডিওর শুটিং চলাকালে ম্যালেরিয়ায় আক্রান্ত হন রাগেশ্বরী। অ্যালবাম মুক্তির এক সপ্তাহের মধ্যেই ধরা পড়ে বেল’স পালসি। মাত্র ২৫ বছর বয়সে তাঁর মুখের বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়, কথায় জড়তা আসে। চার বছর তাকে শয্যাশায়ী থাকতে হয়। ধীরে ধীরে গ্ল্যামার দুনিয়া থেকে আড়ালে চলে যান তিনি। শারীরিক ও মানসিক এই লড়াইয়ে রাগেশ্বরীর ভরসা হয়ে ওঠে ফিজিওথেরাপি ও যোগব্যায়াম। এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, ২০০০ সালে মুখের প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার সময়ই যোগা শুরু করেন। লপসাইডেড মুখ আর ভেঙে পড়া মন নিয়েও নিয়মিত ক্লাসে যেতেন তিনি। রাগেশ্বরীর ভাষায়, “যোগা আমার কাছে ‘ওয়ার্কআউট’ নয়, ‘ওয়ার্ক-ইন’। এটি আমাকে নম্রতা, গ্রহণযোগ্যতা, ধৈর্য ও দয়ার পথ দেখিয়েছে।” এই পরিবর্তনের পথ ধরেই নিজেকে গড়ে তোলেন মাইন্ডফুলনেস ও ম্যানিফেস্টেশন স্পিকার হিসেবে। অনুপ্রেরণামূলক বক্তৃতা ও লেখালেখির মাধ্যমে কাজ করেছেন পেঙ্গুইন ইন্ডিয়ার সঙ্গেও। বর্তমানে তিনি এক কন্যাসন্তানের মা; মেয়ের বয়স ১০ বছর। ২০১২ সালে রাগেশ্বরী পাড়ি জমান লন্ডনে। সেখানেই পরিচয় হয় মানবাধিকার আইনজীবী সুধাংশু স্বরূপ কে সি-র সঙ্গে। ২০১৪ সালে তাঁদের বিয়ে হয়। তখন রাগেশ্বরীর বয়স ৩৯, সুধাংশুর ৪১। প্রতি বছর মেয়েকে নিয়ে ভারতে আসেন তিনি। রাগেশ্বরী বলেন, ‘আমরা সামাজিক মাধ্যমে খুব একটা পোস্ট দিই না। হাতে লেখা চিঠিই আমাদের ভাষা। আমরা সম্পদের চেয়ে চরিত্রকে, ক্ষমতার চেয়ে ভালোবাসাকে গুরুত্ব দিই।’ ‘আঁখেন’ ছাড়াও ‘মুম্বাই সে আয়া মেরা দোস্ত’, ‘দিল কিতনা নাদান হ্যায়’, ‘জিদ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন রাগেশ্বরী। ২০১১ সালে অংশ নেন রিয়েলিটি শো ‘বিগ বস ৫’-এ। তবে আজ তিনি এক অনন্য উদাহরণ—খ্যাতির কোলাহল ছেড়ে সহজতা ও অন্তরের শান্তিকে বেছে নেওয়ার গল্প। সূত্র: এনডিটিভি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার