নরসিংদীতে ব্যবসায়ীকে ডেকে নিয়ে গুলি করে হত্যা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫
৫:৫৬ পূর্বাহ্ণ
92 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

নরসিংদীতে ব্যবসায়ীকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫ | ৫:৫৬ 92 ভিউ
নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রাণতোষ সরকার (৪২) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ির দিঘলিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। প্রাণতোষ সরকার উপজেলার বাঁশগাড়ি গ্রামের সাধন সরকারের ছেলে। বাঁশগাড়ি বাজারে তাঁর স্বর্ণালংকারের দোকান রয়েছে। নিহতের পরিবার জানায়, মঙ্গলবার রাতে প্রাণতোষকে বাড়ি থেকে দুই লোক ডেকে নিয়ে যায়। পরে তারা দিঘলিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাণতোষকে নিয়ে গুলি করে। প্রাণতোষ লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক প্রাণতোষকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাবি হেনা রানী সরকার বলেন, আমাদের কোনো শত্রু নেই। যারা আমার দেবরকে ডেকে নিয়ে গেছে, তাদেরও চিনি না। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই। রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, ধারণা করা হচ্ছে, চাঁদার জন্য ওই স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার রহস্য উদ্ধারে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই রাতে গাইবান্ধা সদর উপজেলার তিরমহুনি নামক স্থানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহমুদ সৈকত (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সৈকত গাইবান্ধা পৌর শহরের মাস্টারপাড়া এলাকার মৃত আলী আহমেদের ছেলে। তাঁর বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্বজনদের অভিযোগ, স্থানীয় মাদক ব্যবসায়ী লিয়ন, মজিবর, পলাশ, জনিসহ কয়েকজনের সঙ্গে মাদক নিয়ে দ্বন্দ্ব ছিল সৈকতের। সেটি মীমাংসার কথা বলে মঙ্গলবার রাতে সৈকতকে বাসা থেকে ডেকে নিয়ে যায় মজিবর। তারা সৈকতকে তিরমহুনি নামক স্থানে নিয়ে গিয়ে হত্যা করে। গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) সুমঙ্গল জানান, নিহতের শরীরে ছুরির একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাবিবা আক্তার (৮) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মেয়েটির পরিবার বলছে, ঘর থেকে ডেকে নিয়ে ধর্ষণের পর হাবিবাকে হত্যা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার হরিপুর ইউনিয়নের সংকরাদহ গ্রামে মরদেহটি পাওয়া যায়। হাবিবা হরিণবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে বোনদের সঙ্গে বসে পড়ছিল হাবিবা। এ সময় কে বা কারা তাকে ঘরের বাইরে ডেকে নেয়। এর পর আর হাবিবা ফেরেনি। রাতেই তার খোঁজে এলাকায় মাইকিং করে পরিবার। ভোরে ঘর থেকে অল্প দূরে এক পরিত্যক্ত টিনের ঘরে হাবিবার রক্তাক্ত মরদেহ দেখতে পায় গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। নাসিরনগর থানার ওসি মাকছুদ আহাম্মদ জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে শিশুটির মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে লাশ উদ্ধারের সময় শিশুটির গলায় রশি প্যাঁচানো ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে