নববর্ষের আনন্দ শোভাযাত্রার মূল মোটিফ ‘স্বৈরাচারের মুখাকৃতি’ ফের তৈরি হচ্ছে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ এপ্রিল, ২০২৫
১০:৩৮ পূর্বাহ্ণ
148 ভিউ

নববর্ষের আনন্দ শোভাযাত্রার মূল মোটিফ ‘স্বৈরাচারের মুখাকৃতি’ ফের তৈরি হচ্ছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ | ১০:৩৮ 148 ভিউ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রার মূল মোটিফ ‘স্বৈরাচারের মুখাকৃতি’ ফের তৈরি করার কাজ শুরু হয়েছে। এই দায়িত্ব শিল্পীদের ওপর ন্যস্ত করা হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শনিবার (১২ এপ্রিল) রাতে চারুকলা অনুষদ প্রাঙ্গণে আনন্দ শোভাযাত্রার অগ্রগতি পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। উপাচার্য জানান, এই প্রতিকৃতি শুধু একটি শিল্পকর্ম নয়- এটি একটি প্রতীক, যা অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থানের বার্তা দেয়। তিনি বলেন, ‘আমরা একটি বড় দায়িত্ব পালন করছি। বাধা এসেছে, ষড়যন্ত্রও হয়েছে। তবে আমরা মানবিক শক্তি, শ্রম ও আস্থাকে হাতিয়ার করেই এগিয়ে যাব। এই উদ্যোগে সবার সহযোগিতা চাই।’ খোঁজ নিয়ে জানা গেছে, ফ্যাসিবাদের প্রতিকৃতিটি দ্রুত তৈরি করতে শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। প্রয়োজনীয় সব উপকরণ ইতোমধ্যে আনা হয়েছে এবং স্বল্প সময়ের মধ্যে প্রতিকৃতি গড়ার লক্ষ্যে তারা ককশীটের মতো সহজে ব্যবহারযোগ্য উপাদানের ওপর নির্ভর করছেন। তবে, এত স্বল্প সময়ে মূল আকৃতির মতো প্রতিকৃতি তৈরি করা সম্ভব কি না এ নিয়ে সংশয়ও রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে বলেন, ‘এক মাস ধরে বানানো একটা কাজ একদিনে তো সম্ভব নয়। তারপরও শিল্পীরা চেষ্টা করছেন। তাদের দক্ষতা ও চেষ্টার ওপর আমরা আস্থাশীল। সময়ই বলবে তারা কী করতে পারে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!