নতুন মাইলফলকে কেয়া পায়েল – বর্ণমালা টেলিভিশন

নতুন মাইলফলকে কেয়া পায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬ | ১০:১৯ 112 ভিউ
বড় পর্দায় যাত্রা শুরু হলেও ছোট পর্দায় নিজেকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি অভিনয়ের সাত বছর পূর্ণ করলেন এই তারকা। তার অভিনীত সবশেষ নাটক ‘কোটিপতি’ মাত্র কয়েক দিনেই কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সাম্প্রতিক সাফল্য নিয়ে নিজের অনূভূতি প্রকাশ করেছেন কেয়া পায়েল। ‘কোটিপতি’ নাটকের দর্শকপ্রিয়তা নিয়ে তিনি বলেন, গল্পটি পড়ার সময় এতটা আন্দাজ করতে পারিনি, তবে মনে হয়েছিল নাটকটি দর্শকদের কাছে একটি সুন্দর বার্তা পৌঁছে দেবে। ২০১৮ সালে ‘ইন্দুবালা’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী গত সাত বছরে নাটকেই থিতু হয়েছেন। দীর্ঘ এই পথচলা নিয়ে পায়েল বলেন, কীভাবে যে এতগুলো বছর কেটে গেল বুঝতেই পারিনি। প্রতিনিয়ত চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি এবং প্রতিটি চরিত্রে নিজেকে নতুন করে গড়ার চেষ্টা ছিল। দর্শকদের ভালোবাসাকেই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন এই অভিনেত্রী। বলেন, একজন প্রকৃত শিল্পী হতে হলে নিজেকে প্রতিনিয়ত ভাঙতে হয়। আমি মৃত্যুর আগ পর্যন্ত কাজের মধ্য দিয়ে শিখতে চাই। বর্তমানে খানিকটা কাজের চাপে আছেন কেয়া পায়েল- এমনটিই জানালেন সংবাদ মাধ্যমে। ‘এটা আমাদের গল্প’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। এছাড়া বেশ কয়েকটি বিজ্ঞাপন ও একক নাটকের কাজও হাতে রয়েছে। সামনের ভালোবাসা দিবস ও দুই ঈদকে কেন্দ্র করে কাজের ব্যস্ততা আরও বাড়বে বলে আশা তার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ