নতুন চুল গজাতে যেভাবে আলুর রস ব্যবহার করবেন – বর্ণমালা টেলিভিশন

নতুন চুল গজাতে যেভাবে আলুর রস ব্যবহার করবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ November, ২০২৫ | ১১:৩৭ 118 ভিউ
চোখের নিচের কালো দাগ দূর করতে আলুর রসের জুড়ি নেই। অনেকেই এই ঘরোয়া উপায় ব্যবহার করেন। আলুর রস চুলের জন্যও ভালো। মাথার ত্বকে পিএইচের সমতা রক্ষা করতে, নতুন চুল গজাতে এবং-রুক্ষ চুল কোমল করতেও সাহায্য করে আলুর রস। মাথার ত্বকে সেবাম ক্ষরণের পরিমাণ নিয়ন্ত্রণ করতেও আলুর রস যথেষ্ট উপকারী। কীভাবে ব্যবহার করবেন আলু টুকরো করে কেটে ব্লেন্ড করে নিন। পরিষ্কার কাপড়ে মিশ্রণটি ঢেলে রস ছেঁকে নিন। আঙুলের সাহায্য মাথার ত্বক এবং চুলে আলুর রস মেখে বিশ মিনিট রেখে ভালো করে ধুয়ে নিন। চাইলে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে নিতে পারেন। আলুর রসের সঙ্গে ১টি ডিমের কুসুম, ১ চা চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। শ্যাম্পু করা চুলে তা ব্যবহার করুন। মাথার ত্বক থেকে চুলে মিশ্রণটি লাগিয়ে মিনিট পাঁচেক হালকা হাতে মালিশ করে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে নিন। তারপর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। শুধু চুলকে কোমল করতে নয়, নতুন চুল গজাতেও এই মাস্ক সাহায্য করবে। এই মাস্ক ব্যবহারে নতুন চুল গজাবে। আলুর রস চুলের ফলিকল মজবুত করতে সাহায্য করে। পেঁয়াজের রসও চুল ঝরা বন্ধ করে। ৫ চামচ আলুর রসের সঙ্গে সমপরিমাণ পেঁয়াজের রস মিশিয়ে নিন। মাথার ত্বকে মিশ্রণটি মেখে ফেলুন। তার পর হালকা হাতে মালিশ করুন। চাইলে আলু, পেঁয়াজের রসের সঙ্গে নারকেল তেল মিশিয়েও নিতে পারেন। এর ব্যবহারে চুল ঝরে পড়ার সমস্যা কমবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা নেতানিয়াহুকে বিশ্বাস করেন? জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫ পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা ‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ছুটির দিনে যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ