ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান – বর্ণমালা টেলিভিশন

ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ April, ২০২৬ | ৫:৪৭ 100 ভিউ
ইরানের দক্ষিণ ইসফাহানের এলাকায় আমেরিকান বিধ্বস্ত বিমানের দৃশ্য এবং ভূপাতিত সি-১৩০ বিমানের পাইলটের নথি সংবলিত একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আইন-প্রয়োগকারী বাহিনী (ফরাজা)। দক্ষিণ ইসফাহান অঞ্চলে আমেরিকান সি-১৩০ সহায়ক বিমান ধ্বংস হওয়ার খবরের পর, ইরানি পুলিশ এই অঞ্চলে শত্রু বিমান মোকাবিলার কার্যক্রমের নতুন ছবি প্রকাশ করেছে। ফরাজা জানিয়েছে, আমেরিকার আগ্রাসী বাহিনীর একটি সহায়ক বিমান গত ৫ এপ্রিল পুলিশের বিশেষ ইউনিটের সদস্যদের গুলিতে ধ্বংস হয়েছে। স্থানীয় সূত্রও জানায়, বিমানটি ইসফাহান প্রদেশের দক্ষিণাঞ্চলে গুলি করে নামানো হয়েছে। ভিডিওটি, যা এখন মিডিয়ার জন্য উন্মুক্ত করা হয়েছে, এতে এই বিমানের পাইলটের রেখে যাওয়া নথি এবং সরঞ্জামের ছবি রয়েছে; ওই পাইলট নারী বলে জানানো হয়েছে। ছবিগুলো প্রকাশ এই অভিযান সম্পর্কে নতুন তথ্য প্রদান করছে। একই সঙ্গে আবার পুলিশের বিশেষ বাহিনীর শত্রু হুমকির মোকাবিলায় সক্ষমতা ও প্রস্তুতির প্রমাণ করেছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী