ধোবাউড়ায় আ.লীগ ও জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১০ জানুয়ারি, ২০২৬
৯:২৪ পূর্বাহ্ণ
108 ভিউ

ধোবাউড়ায় আ.লীগ ও জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬ | ৯:২৪ 108 ভিউ
ধোবাউড়ায় গামারীতলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর অর্ধশতাধিক নেতাকর্মী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার বিকালে কলসিন্দুর বাজারে এ উপলক্ষ্যে আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজ যারা বিএনপির পতাকাতলে এসে দাঁড়িয়েছেন তারা কোনো ব্যক্তি নয় একটি আদর্শ, একটি আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টার সঙ্গে একাÍতা ঘোষণা করেছেন।’ অনুষ্ঠানে যোগদানকারীদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, আ.লীগ নেতা হাজী আবদুল আঊয়াল, নজরুল ইসলাম, শহীদুল ইসলাম, মিরাস উদ্দিন, জামায়াত নেতা নূরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলা বিএনপির অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, ইউনিয়ন বিএনপির হাবিবুর রহমান, আবদুস শহীদ, সাবেক চেয়ারম্যান ওয়াহেদ তালুকদার, বিএনপি নেতা রহুল আমিন, খোকন খান, যুবদল নেতা আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের ইমরান হোসাইন, কামরুল হাসান সুমন উপস্থিত ছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি? নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন?