‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন – বর্ণমালা টেলিভিশন

‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৬ | ৫:১৪ 78 ভিউ
২০২৫ সালের অন্যতম সেরা সিনেমার তালিকায় ছিল বলি অভিনেতা রণবীর সিং ও সারা অর্জুন অভিনীত ‘ধুরন্ধর’। বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলতেই পরিচালক আদিত্য ধরের নির্দেশনায় মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর ২’। হাঁটুর বয়সি সারা অর্জুনের সঙ্গে রণবীরের রসায়ন দর্শক দারুণভাবে উপভোগ করছে। বয়সের বিস্তর ফারাকের জন্য ধুরন্ধরের প্রথম পর্ব মুক্তির আগে কটাক্ষও ধেয়ে এসেছিল রণবীর সিংয়ের দিকে। কিন্তু সিনেমা মুক্তির পর নিন্দুকের মুখে ছাই দিয়ে রেকর্ড ব্যবসা করেছে আদিত্য ধরের এ সিনেমাটি। ধুরন্ধর ২ সিনেমার বিজয়রথও ছুটছে। ইয়ালিনা জামালি চরিত্রটি দর্শকদের মনে গভীর দাগ কেটেছে। কিন্তু আপনি জানেন কি, এই চরিত্রের জন্য ১৩০০ মেয়ে অডিশন দিয়েছিল। শেষ পর্যন্ত চূড়ান্ত হন সারা অর্জুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া সারা অর্জুনের কাস্টিংয়ের গল্প শোনান। তিনি বলেন, এ সিনেমার জন্য আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছিল। যে ধরনের মেয়েকে দেখাতে চাইছিলাম, সেখানে নতুন একটা মুখ খুব জরুরি ছিল। প্রথমে আমরা প্রতিষ্ঠিত অভিনেত্রীদের কথাও ভেবেছিলাম। আদিত্য আর আমি দুজনেই অনেকের থেকে মেসেজ পেয়েছিলাম। যারা অডিশনে চূড়ান্ত হননি, তাদের একাংশ কারণ জানতে চেয়েছিলেন। আর সেই কারণ অবশ্যই সুপারস্টার রণবীর সিং। মুকেশ ছাবড়া বলেন, আমাদের লক্ষ্য ছিল একটাই— সবার যেন মনে হয় মেয়েটি সম্পূর্ণ নতুন, যার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। অভিনয়ের সময় যেন মনে হয় সত্যিই প্রথমবার এই চরিত্রে নিজেকে নিমজ্জিত করল। তিনি বলেন, কিছু দিন পর আমি সারা অর্জুনের অডিশনের অংশটুকু সবার সঙ্গে শেয়ার করব। তখনই বুঝবেন কেন, আমরা ওকে চূড়ান্ত করেছিলাম। এ কাস্টিং ডিরেক্টর বলেন, আপনি কি ভারতের কোনো এজেন্ট? এটাই ছিল অডিশনের স্ক্রিপ্ট। সারা ওই দৃশ্যের সংলাপ বলতেই আমি সেটি আদিত্যকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে উত্তর এলো— এই মেয়েটা কে? আমি বললাম— শিশুশিল্পী হিসেবে কয়েকটা কাজ করেছে, আর কয়েকটি বিজ্ঞাপনের মুখ। তিনি বলেন, প্রথমে আমরা ভাবছিলাম রণবীরের পাশে একটু খাটো লাগতে পারে। কিন্তু পরে দেখলাম— এটাই সেরা জুটি হবে। সত্যিই দারুণ অডিশন দিয়েছিল। কয়েক দিন পর সেই অডিশনের অংশটুকু সবার মাঝে শেয়ার করব। তখনই বুঝতে পারবেন— কেন সারা অর্জুনকেই চূড়ান্ত করা হয়েছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার