নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
ধারাবাহিক নাটকে শিল্পীদের অনাগ্রহ কেন
একসময় টেলিভিশনের ধারাবাহিক নাটকগুলো ছিল বেশ জনপ্রিয়। কিন্তু এখন হাতেগোনা কিছু ধারাবাহিক নির্মিত হলেও, সেগুলোতে প্রথমসারির তারকা শিল্পীদের উপস্থিতি নেই বললেই। হালের জনপ্রিয় প্রায় সব তারকা অনলাইনকেন্দ্রিক কনটেন্টের দিকে মনোযোগী হওয়ায় কোণঠাসা হয়ে পড়েছে টেলিভিশনের ধারাবাহিক নাটক।
নাটকের জনপ্রিয় তারকা মোশাররফ করিম, জাহিদ হাসান, জিয়াউল ফারুক অপূর্ব, আব্দুন নূর সজল, মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, ফারহান আহমেদ জোভান, নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, মুশফিক ফারহান, সাফা কবির, সাবিলা নূর, সামিরা খান মাহি সহ অনেকেই ধারাবাহিকের থেকে খন্ড নাটক ও ওটিটি কনটেন্টকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। এদের মধ্যে দু’একজনকে কয়েকটি ধারাবাহিকে দেখা গেলেও, বাকিদের রয়েছে ধারাবাহিকে অনাগ্রহ। এছাড়াও ধারাবাহিকের নিয়মিত শিল্পীদেরও এখন খন্ড নাটকের দিকে ঝুঁকতে দেখা যাচ্ছে।
দেশের তারকা শিল্পীদের ধারাবাহিক থেকে মুখ ফিরিয়ে নেয়ার কারণে দেখা দিচ্ছে শিল্পী সংকট, গৌরব হারাচ্ছে ধারাবাহিক নাটক। এদিকে অভিনয়শিল্পীদের দাবি, তারা ধারাবাহিকে কাজ করে মানসিকভাবে ও অর্থনৈতিকভাবে সন্তুষ্ট নন।
জানা গেছে, ধারাবাহিকে কাজ করে প্রতিদিন তারকাদের যে আয় হয়, তার থেকে তিন গুণ বেশি আয় করেন অনলাইনভিত্তিক কাজগুলো থেকে। নাম প্রকাশ না করার শর্তে একজন অভিনয়শিল্পী জানান, টিভি ধারাবাহিকে নানা অজুহাতে বাজেট কমানোর ফন্দি থাকে। নির্মাতারা তিনদিনের কাজ একদিনে করিয়ে নিতে চান। দর্শকদের কাছে একটা নাটক জনপ্রিয়তা পেলে হুট করে পর্ব বাড়ানো শুরু হয়। এজন্য শিল্পীরা ধারাবাহিকে আগ্রহ হারিয়ে ফেলেছেন।
এদিকে প্রযোজকদের দাবি, শিল্পীদের চাহিদামতো পারিশ্রমিক দিয়েও ধারাবাহিকের জন্য শিডিউল পাওয়া যাচ্ছে না।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক টেলিভিশন প্রযোজক বলেন, ‘দর্শক চাহিদা আছে এমন শিল্পীরা অনেকেই ধারাবাহিকের কথা শুনলেই নাক সিটকান। জনপ্রিয় শিল্পীরা সরাসরি বলে দেন তারা ধারাবাহিক করেন না। এরকমটা চলতে থাকলে ধারাবাহিক নাটক বাঁচিয়ে রাখা সম্ভব হবে না।’
ধারাবাহিকের মাধ্যমে একসময় চরিত্র সৃষ্টি হতো। ছোট চরিত্রগুলোতেও প্রতিভা বিকাশের সুযোগ থাকত। এভাবে অনেক শিল্পীও তৈরি হতো। যারা আজ প্রতিষ্ঠিত অভিনয়শিল্পী।
এ প্রসঙ্গে অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত বলেন, ‘একটা সময় ঐতিহ্য ও পারিবারিক গল্পে সমৃদ্ধ ছিল ধারাবাহিক নাটকগুলো। এসব নাটক ঐতিহ্য ও পারিবারিক গল্পে সমৃদ্ধ ছিল। এখন মানুষ নাটকই দেখছে না। শিল্পীরা দায়বদ্ধতার জায়গা থেকে সরে যাচ্ছেন। এখন সবাই অভিনয়কে ব্যবসা হিসেবে নিয়েছে। আগে চিন্তা করছেন কোন কাজ করে কত টাকা পাওয়া যাবে।’
ধারাবাহিক থেকে তারকারা ক্রমশ মুখ ফিরিয়ে নিচ্ছেন কেন? জানতে চাইলে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘অনলাইনের কাজের তুলনায় এখন টিভি নাটকে নির্মাতারা যত্ন কম নিচ্ছেন। ধারাবাহিকে এক দিনে ১৫ থেকে ২০টি দৃশ্যের শুটিং করতে হয়। অনেক সময় চিত্রনাট্য গোছানো থাকে না, অবহেলার ছাপ থাকে।’
একই প্রশ্নের উত্তরে জাহিদ হাসান বলেন, ‘আগে ধারাবাহিক নাটকে সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার ছিল। এখন দেখি অনেকেই ধারাবাহিক নাটক করতে চান না, কমিটমেন্টের অভাব। একজন শিল্পীর দায়বদ্ধতা থাকা জরুরি। এখনকার ছেলেমেয়েদের অনেকেই অস্থির। অনেকেরই নাটকের প্রতি ভালোবাসা নেই, বরং টাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।’
ধারাবাহিক নাটকের দুর্বল গল্পের কারণেই শিল্পীরা খন্ড নাটকমুখী বলে অনেকে দাবি করছেন। তবে এর সঙ্গে একমত প্রকাশ করতে পারেননি জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। একক নাটকের পাশাপাশি নিয়মিত তিনি ধারাবাহিক নাটকে কাজ করছেন। এ অভিনেত্রীর হাতে আছে একাধিক ধারাবাহিক নাটক।
তিনি বলেন, ‘যারা ধারাবাহিকে কাজ করছেন না তারা চান রাতারাতি তারকা হতে। বেশি বেশি লাইক ফলোয়ারের জন্য তারা মরিয়া হয়ে উঠেছেন। এ ধরনের অভিনয়শিল্পীরাই ধারাবাহিক নাটক থেকে দূরে আছেন।’
অভিনেত্রী মেহজাবিন চৌধুরী বলেন, ‘এখন যে ধরনের গল্পের ধারাবাহিক নির্মিত হচ্ছে সেসব নাটকে নিজেকে অভিনেত্রী হিসেবে মেলে ধরার সুযোগ কম থাকে। এক্ষেত্রে খন্ড নাটকে অভিনেত্রী হিসেবে প্রমাণের যথেষ্ট সুযোগ রয়েছে। দর্শকরাও আজকাল খন্ড নাটকের প্রতিই বেশি আগ্রহী।’
এখন সময়টা একক নাটকের বলেই মন্তব্য করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তিনি বলেন, ‘আমি যতটুকু পরিচিতি পেয়েছি সেটি খন্ড নাটক থেকেই। তাই এর প্রতি আমার অন্যরকম একটা আগ্রহ আছে। এছাড়া দর্শক এখন খন্ড নাটকের দিকেই বেশি মনোযোগী। অল্প সময়ের মধ্যে এর কাজ শেষ করা যায়। কিন্তু ধারাবাহিকে যেকোনো চরিত্রের জন্য লম্বা সময়ের প্রয়োজন পড়ে। এছাড়া, সত্যি বলতে ধারাবাহিক নাটকে টানা শিডিউল দেয়ার মতো সময় আমার হাতে নেই।’
অভিনেতা ফারহান আহমেদ জোভান বলেন, ‘আমি শুরুতে ধারাবাহিকে কাজ করেছি। কিন্তু শেষ কয়েক বছরে ধারাবাহিকে কাজ করা হচ্ছে না সেভাবে। একই ধরনের চরিত্রে কাজ করতে করতে বোরিং হয়ে যাই। গৎবাধা চরিত্রে কতদিন কাজ করা যায়। তাই একক নাটকেই কাজ করার সিদ্ধান্ত নিই।’
টিভি নাটক সংশ্লিষ্টদের মতে, বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে টিভি নাটকের খারাপ সময় যাচ্ছে। ভালো বাজেটের সংকটের কারণে নির্মাতারাও বিকল্প পথে হাঁটছেন। একইসঙ্গে শিল্পীরাও অনলাইনের কাজকে গুরুত্ব দিচ্ছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]