দ্রুত জামাত ধরতে ওজুর বদলে তায়াম্মুম করা যাবে? – বর্ণমালা টেলিভিশন

দ্রুত জামাত ধরতে ওজুর বদলে তায়াম্মুম করা যাবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ১০:৪৮ 185 ভিউ
প্রশ্ন: গত জুমার সকালে ঢাকা থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়ানা হই। রাস্তায় জ্যাম থাকার কারণে পৌঁছতে দেরি হয়। আমাদের গ্রামে পৌঁছে দেখি, জুমার নামাজ প্রায় শেষের দিকে। ওজু করে আসতে আসতে ইমাম সালাম ফিরিয়ে ফেলেন। পরে আমি একাকি দুই রাকাত জুমার নামায আদায় করে নিই। জানার বিষয় হল- এমন ক্ষেত্রে জুমার জামাত পাওয়ার উদ্দেশ্যে তায়াম্মুম করার কি সুযোগ আছে? উত্তর: জুমার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা হলেও তায়াম্মুম করা সহিহ নয়; বরং ওজু করাই জরুরি। ওজু করে এসে জামাত না পাওয়া গেলে জোহর পড়তে হবে। জামাত ছুটে যাওয়ার আশঙ্কায় তায়াম্মুম করে জুমা পড়লে আদায় হবে না। কেননা পানির ব্যবস্থা থাকলে ওজু করতে গেলে নামাজ কাজা হয়ে যাওয়ার আশঙ্কা থাকলেও ওজু করাই জরুরি; তায়াম্মুম করলে তায়াম্মুম সহিহ হয় না। তবে জানাজা ও ঈদের নামাজের হুকুম এর থেকে ভিন্ন। এই দুই নামাজে কখনো যদি এমন হয় যে, ওজু করতে গেলে জামাত ছুটে যাওয়ার আশঙ্কা হয় তাহলে তায়াম্মুম করা যাবে। ইসলামে দৈহিক পবিত্রতা অর্জনের মাধ্যম হলো ওজু ও গোসল। পবিত্রতা ছাড়া নামাজের মতো গুরুত্বপূর্ণ ফরজ আদায় করা যায় না। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘তোমরা যদি অপবিত্র অবস্থায় থাকো, তবে নিজেদের শরীর (গোসলের মাধ্যমে) ভালোভাবে পবিত্র করে নাও।’ (সুরা মায়েদা: ৬) এখন প্রশ্ন হলো, সব শর্ত মেনে গোসল করার পর নামাজের জন্য কি নতুন করে ওজু করতে হবে? উত্তর হলো, না। কারণ ফরজ ও সুন্নত তরিকায় গোসল করার পরে নতুন করে ওজু করার প্রয়োজন পড়ে না । অথবা গোসল শেষে পেশাব পায়খানা করলে নতুন করে গোসলের প্রয়োজন নেই শুধু ওজু করে নেওয়াই যথেষ্ট। হাদিস শরিফ থেকে জানা যায়, রাসুল (সা.) গোসলের পর ওজু করতেন না। হজরত আয়শা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) গোসলের পর নতুন করে ওজু করতেন না। (সুনানে নাসায়ি)। তিরমিজি ও নাসায়ি শরিফের আরেকটি হাদিস থেকে জানা যায়, রাসুল (সা.) গোসলের আগে ওজু করে নিতেন। এটাও হজরত আয়শা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি (সা.) গোসলের আগে ওজু করে নিতেন। গোসলের পর নতুন করে ওজু করতে তাকে আমি দেখিনি। সূত্র: কিতাবুল আছল ১/৩০৬; আলমাবসূত, সারাখসী ১/১১৯; বাদায়েউস সানায়ে ১/১৭৭; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৬৩

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি? নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন?