‘দ্য হাউসমেইড’-এর রেকর্ড, ক্যারিয়ারে নতুন অধ্যায়ে সিডনি – বর্ণমালা টেলিভিশন

‘দ্য হাউসমেইড’-এর রেকর্ড, ক্যারিয়ারে নতুন অধ্যায়ে সিডনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬ | ৭:০০ 104 ভিউ
এইচবিওর আলোচিত সিরিজ ‘ইউফোরিয়া’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া অভিনেত্রী সিডনি সুইনির জন্য ২০২৫ সাল ছিল উত্থান-পতনের। বছরের শুরুতে একটি সিনেমা বক্স অফিসে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত আরেকটি ছবি তার ক্যারিয়ারে এনে দিয়েছে সবচেয়ে বড় সাফল্য। নারীকেন্দ্রিক মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দ্য হাউসমেইড’ এখন বিশ্বজুড়ে দর্শক ও সমালোচকদের আলোচনার কেন্দ্রে। ফ্রেইডা ম্যাকফ্যাডেনের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে সিডনি সুইনির সঙ্গে অভিনয় করেছেন আমান্ডা সেফ্রিড ও ব্র্যান্ডন স্কলেনার। পরিচালক পল ফিগের সিনেমাটি মাত্র ৪৫ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হলেও ২৩-২৫ জানুয়ারির সপ্তাহান্তে বিশ্বব্যাপী টিকিট বিক্রি থেকে আয় করেছে প্রায় ২৯৫ মিলিয়ন ডলার। এর মধ্য দিয়ে পল ফিগের আগের সর্বোচ্চ আয় করা ছবি ‘ব্রাইডসমেইডস’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘দ্য হাউসমেইড’। এই সাফল্য সুইনির ক্যারিয়ারেও নতুন অধ্যায় যোগ করেছে। প্রধান চরিত্রে অভিনীত তার আগের সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘এনিওয়ান বাট ইউ’-এর আয়ের রেকর্ডও পেছনে ফেলেছে নতুন এই থ্রিলার। এমনকি ২০২৫ সালের বেশ কয়েকটি আলোচিত ও পুরস্কারপ্রত্যাশী সিনেমার চেয়েও বেশি আয় করেছে ছবিটি। ছবির গল্পে সুইনিকে দেখা গেছে মিলি ক্যালোওয়ে চরিত্রে কারাভোগ শেষে নতুন জীবন শুরু করতে; যিনি লং আইল্যান্ডের ধনী উইনচেস্টার পরিবারের বাড়িতে গৃহকর্মীর কাজ নেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিবারের আড়ালে থাকা অস্বস্তিকর গোপন সত্য ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। বিশেষ করে মিলি ও তার নিয়োগকর্তা নিনা উইনচেস্টারের মধ্যকার সম্পর্ক, ক্ষমতা ও নিয়ন্ত্রণের জটিল দ্বন্দ্বে রূপ নেয়। ‘দ্য হাউসমেইড’ প্রমাণ করেছে, শক্ত গল্প ও মানসম্মত নির্মাণ হলে মাঝারি বাজেটের নারীকেন্দ্রিক সিনেমাও বড়পর্দায় বড় সাফল্য পেতে পারে। সূত্র: হলিউড রিপোর্টার

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪