দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার লক্ষ্যে পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায় – বর্ণমালা টেলিভিশন

দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার লক্ষ্যে পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ April, ২০২৫ | ৯:৩৫ 163 ভিউ
দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার লক্ষ্যে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বুধবার ঢাকায় পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক অনুবিভাগের মহাপরিচালক ইসরাত জাহান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। আজ দু’দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসন্ন বাংলাদেশ সফরের আগে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠককে খুবই তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গতিশীল হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিন যাবৎ স্থবির ছিল। বর্তমানে আমরা একটি স্বাভাবিক আলাপ-আলোচনা শুরু করার চেষ্টা করছি। পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক আমাদের স্বার্থে করা হচ্ছে। এই বিষয়ে আমরা এপ্রিলে (আজ) পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক করতে যাচ্ছি। এর আগে ২০০৪ সালে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছিল। চার দশকের বেশি সময় আগে এই বৈঠকটি হয়েছিল’। তিনি আরও বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমরা এখন যা করছি সেটা দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অন্য যে কোনো দেশের সঙ্গে করে থাকি। এটা নিয়ে অন্য কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ আমরা পরস্পরের স্বার্থে কাজ করি; অন্য দেশের সঙ্গে সম্পর্কের বিনিময়ে নয়’। চলতি মাসেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরে আসছেন। তিনি পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীও। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ইসহাক দারের নিবিড় সম্পর্ক রয়েছে। ইসহাক দারের সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বেশ কিছু চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রীর সফরকালে পাকিস্তানের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও তার সঙ্গে বাংলাদেশে আসবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন