দৌড়ে গিয়ে চলন্ত ট্রেনের নিচে যুবকের ঝাঁপ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫
১০:৫৯ পূর্বাহ্ণ
227 ভিউ

আরও খবর

দৌড়ে গিয়ে চলন্ত ট্রেনের নিচে যুবকের ঝাঁপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ১০:৫৯ 227 ভিউ
কক্সবাজারের রামু দক্ষিণ মিঠাছড়ি চাইল্যাতলীর রেললাইনে সামনে দৌড়ে গিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম টিপু মিয়া (২৯)। তিনি নরসিংদীর শিপপুর উপজেলার ব্রাজেন্দ্রকান্দি এলাকার চাঁন মিয়ার পুত্র। স্থানীয় চৌকিদার কাদের হোসেন স্থানীয়দের বরাতে জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ট্রেনটি মিঠাছড়ি রেললাইন অতিক্রম করার সময় হঠাৎ করে এক যুবক রেললাইনের সামনে দৌড়ে গিয়ে ঝাঁপ দেন। এ সময় ট্রেনের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের ভাষ্যমতে, যুবকটি এলাকাবাসীর কেউ নন এবং তিনি সম্ভবত অন্য জেলা থেকে এখানে এসেছেন। নিহতের ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র যাচাই করা হলে তিনি নরসিংদী জেলার বাসিন্দা বলে জানা যায়। রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক