দেশ অগ্নিগর্ভ হলেও পর রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন ছিলেন হাসিনা সরকারের অনুগত – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৬ মার্চ, ২০২৫
১০:১২ পূর্বাহ্ণ
134 ভিউ

আরও খবর

১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ

আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’

থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা

রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা

রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও

দেশ অগ্নিগর্ভ হলেও পর রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন ছিলেন হাসিনা সরকারের অনুগত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ | ১০:১২ 134 ভিউ
হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। ড. মুহাম্মদ ইউনূসের সরকারের আমলে ২৭তম পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব নেন ও সাবেক পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হন। গত ৮ সেপ্টেম্বর নতুন পররাষ্ট্রসচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে জসীম উদ্দিনের নাম যুক্ত করা হয়েছে। চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন জসীম উদ্দিন। এর আগে তিনি কাতার এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তার দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জুলাই বিপ্লবের বিষয়ে বিদেশে কোনো ন্যারেটিভ তৈরি করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংস্কারের কোনো ছোঁয়াও লাগেনি। এমন ব্যর্থতার জন্যে জসীম উদ্দিনকে দায়ী করা হচ্ছে। প্রফেসর ইউনূসের বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতা তুলে ধরে বহির্বিশ্বে তেমন কোনো কার্যক্রম গ্রহণ করতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ব্যর্থতা পররাষ্ট্র সচিবের এ ব্যাপারে উদাসীনতার ফল। বহুপক্ষীয় কূটনীতিতেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠছে। আওয়ামী দোসরদের অনেককে তিনি বঞ্চিত কর্মকর্তা অভিহিত করে সুপারিশ প্রণয়ন করেছেন। ফ্যাসিস্ট আমলে জসীম উদ্দিন জনপ্রশাসন পদক পেয়েছেন। ওই সময়ে তিনি শেখ হাসিনার হাত থেকে এই পদক গ্রহণ করেন। ওই ছবির একটি পোস্ট তার ব্যক্তিগত ফেসবুকে আপলোড করে লিখেছেন, ‘২০১৮ সালের ২৩ জুলাই একটি স্মরণীয় দিন। এই দিনে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে জনপ্রশাসন পদক গ্রহণ করি।’ কট্টর আওয়ামী সমর্থক ছাড়া কাউকেই জনপ্রশাসক পদক দেওয়া হতো না। শুধু তাই নয়, ফ্যাসিস্টদের গণহত্যার বিপক্ষে এবং ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পক্ষে সমর্থন আদায়েও বিভিন্ন দেশে থাকা মিশনগুলোতে কার্যকর কোনো ভূমিকা পালন করতে পারছে না। দ্বিপক্ষীয় বহুপক্ষীয় কূটনীতির ক্ষেত্রেও কোনো ভূমিকা পালন করতে পারছে না। এছাড়াও, অনেক ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেজে-গোবরে অবস্থা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেই। জুলাই গণ-অভ্যুত্থানের কারণে দেশ অগ্নিগর্ভ হলেও জসিম হাসিনা সরকারের অনুগত ছিলেন। তিনি নিজের ফেসবুকে আওয়ামী লীগ সরকারের পক্ষে পোস্ট দিয়েছেন। হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে এবং দিল্লিতে বসে হাসিনার বাংলাদেশবিরোধী কার্যকলাপ বন্ধের ব্যাপারে তিনি ভারতের ওপর সামান্যতম চাপ সৃষ্টি করতে পারেননি। নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বাংলাদেশি দূতাবাস বর্তমানে আওয়ামীপন্থি কর্মকর্তাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী দীপু মনির সুপারিশে টাকার বিনিময়ে নিয়োগপ্রাপ্ত তার এলাকার প্রায় ৩০ কর্মচারী বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে চাকরি করছেন। পলাতক সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহীর নিজের নির্বাচনি এলাকা থেকে অস্থায়ী ভিত্তিতে প্রায় ৯০ জনকে নিয়োগ দিয়েছিলেন। গত বছরের ২৬ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অফিস আদেশের মাধ্যমে চীনে নিযুক্ত বাংলাদেশ মিশনের উপ-প্রধান মোজাম্মেল হককে প্রফেসর ইউনূসের একান্ত সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়। মোজাম্মেল সরকারি নির্দেশ মোতাবেক বেইজিংয়ে দায়িত্ব হস্তান্তর করে ঢাকা আসেন। জসীম তখন দুবাইতে অবস্থান করছিলেন। জসীম পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে একাধিকবার ফোন করে মোজাম্মেলের নিয়োগ বাতিলের বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করেন। জসীম পররাষ্ট্র উপদেষ্টাকে বলেন, মোজাম্মেল একান্ত সচিব হিসাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যোগ দিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে হস্তক্ষেপ করবে। পররাষ্ট্র উপদেষ্টা জসীমের অনুরোধে আলী ইমাম মজুমদারকে ফোন করে মোজাম্মেলের নিয়োগ বাতিলের অনুরোধ করেন। এতে মাত্র একদিনের মাথায় ২৭ অক্টোবর মোজাম্মেলের সেই নিয়োগ বাতিল হয়। মোজাম্মেল পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন বঞ্চিত কর্মকর্তা। বিগত ১৫ বছর তাকে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। জসীম উদ্দিন ডিসেম্বরে কনসালটেশনের নামে অনেক গুরুত্বহীন দেশ সফর করে রাষ্ট্রীয় অর্থের অপচয় করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট জাতীয় চার নেতার ম্যুরালকে ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে অপসারণ, ইউএনওর ওপর ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা প্রশাসনের নাকের ডগায় সিলগালা করা ৯ লাখ ঘনফুট বালু গায়েব! পাচারে জড়িত স্থানীয় জনপ্রতিনিধিরা চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সৌদিতে আগুনে পুড়ে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি