দেশের সব হাসপাতাল-মেডিকেল কলেজে তিনটি নির্দিষ্ট বই রাখা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি – বর্ণমালা টেলিভিশন

দেশের সব হাসপাতাল-মেডিকেল কলেজে তিনটি নির্দিষ্ট বই রাখা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ October, ২০২৬ | ৮:৫৭ 5 ভিউ
সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন অন্যান্য প্রতিষ্ঠানের গ্রন্থাগারে একই প্রকাশনীর তিনটি বই রাখা বাধ্যতামূলক করে নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২৭শে সেপ্টেম্বর স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-২ শাখার অতিরিক্ত সহকারী সচিব খন্দকার রবিউল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। বইগুলো হলো মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন এবং সংগ্রাম’, এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তৃতার সংকলন ‘সবার আগে বাংলাদেশ’। তিনটি বই-ই প্রকাশ করেছে ‘জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা’। চিঠিতে এই সংস্থার ২০২৪ সালের ২৩শে আগস্ট মন্ত্রণালয়ে পাঠানো একটি বেসরকারি পত্রকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি সূত্র চিঠিটির সত্যতা নিশ্চিত করেছে। চিঠিটি পাঠানো হয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) মহাপরিচালক, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (নিমিউ অ্যান্ড টিসি) চিফ টেকনিক্যাল ম্যানেজারের কাছে। চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা কর্তৃক প্রকাশিত “প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী”, “বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম” এবং “সবার আগে বাংলাদেশ” শীর্ষক বই তিনটির এক সেট করে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের গ্রন্থাগারের জন্য ক্রয়, সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয় ও পাঁচ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) দিল আফরোজা বলেন, “এ ধরনের একটি নির্দেশনার কথা আমি গতকাল জেনেছি। আগামীকাল এ বিষয়ে অধস্তনদের নির্দেশনা দেব।”

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা একটির খরচে ৫টি নির্মাণের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল: ৩য় এলএনজি টার্মিনালে ব্যয় বৃদ্ধি ৩৫-৩৭ শতাংশ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা কাজ নাই, তাই বেতনও নাই: ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী: সহিংসতা ছড়িয়ে ‘বাংলাদেশ মডেলে’ সরকারের পতন ঘটাতে চাইছে কংগ্রেস দেশের সব হাসপাতাল-মেডিকেল কলেজে তিনটি নির্দিষ্ট বই রাখা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি জবিতে মন্দিরের পাশে ‘গরু ভোজ’ বিতর্ক: ওপরে ওপরে সম্প্রীতির বাণী, নেপথ্যে ছাত্রশক্তি নেতার সংশ্লিষ্টতা ডব্লিউএফপির প্রতিবেদন: দেশে খাদ্য সংকটে প্রায় ২ কোটি মানুষ, খাবার থাকলেও ক্রয়ের সামর্থ্য নেই আরও ৪.৫ বিলিয়ন ডলার ঋণ চায় বৈদেশিক ঋণের ভারে জর্জরিত বাংলাদেশ বিশ্বে আগামী ১৫ বছরে ৮০ কোটি কর্মসংস্থান ঘাটতির শঙ্কা সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর হস্তান্তর করল বিএসএফ বাংলাদেশের মতো ভারতেও তারা সরকার বদল করতে চায়: রাজনাথ ইরানে ‘মাদার অব অল বোম্বস’ নিক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র সার্কিট হাউসে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব ভোটের আগে ২০৩ এমপির জন্য বিশেষ বরাদ্দ রক্তের প্রয়োজন, আছেন সুমন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’ হিসেবে ব্যবহার, প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের