দুর্গাপূজায় টালিউডে আসছে নওশাবার প্রথম সিনেমা – বর্ণমালা টেলিভিশন

দুর্গাপূজায় টালিউডে আসছে নওশাবার প্রথম সিনেমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ | ৬:৪৮ 159 ভিউ
বছর দুই আগে অনিক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয় কাজী নওশাবা আহমেদের। ২০২২ সালেই ছবির শুটিং সম্পন্ন হলেও পরিকল্পনা অনুযায়ী ২০২৪ সালের দুর্গাপূজায় তা মুক্তি পায়নি। অবশেষে চলতি বছরের দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। গতকাল শুক্রবার মোশন পোস্টার প্রকাশ করে এ ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন। সিনেমার গল্প আবর্তিত হয়েছে ফেলুদার ধাঁচের ধাঁধা ও রহস্যের ছায়ায়। মূল চরিত্রে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি। সেখানে নওশাবা অভিনয় করেছেন এক বাংলাদেশি মেয়ের চরিত্রে, যে নিজের শিকড়ের খোঁজে কলকাতায় আসে। নওশাবা বলেন, ‘সিনেমায় আবির চ্যাটার্জি ও আমার চরিত্র দুটি ফেলুদাভক্ত। এ কারণেই তাদের এক হওয়া। জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার বুদ্ধিদীপ্ত ঘটনা আর ধাঁধার বিভিন্ন সূত্রকে কেন্দ্র করে সাজানো হয়েছে সিনেমাটির গল্পে। তবে এটা কোনো গোয়েন্দা গল্প না। সিনেমার প্রতি মুহূর্তেই ফেলুদাকে মনে করা হয়েছে, আর প্রতি মুহূর্তেই সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানো হয়েছে।’ ছবিটির সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে নওশাবা বলেন, ‘এই কাজটা আমার কাছে একদম ম্যাজিকের মতো ছিল। হঠাৎ করে অনিকদার টেক্সট পাই, তারপর অডিশন দিয়ে যুক্ত হই। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করি। এবার মুক্তি পেতে যাচ্ছে, তাও দুর্গাপূজায়— এটা আমার জন্য বিশেষ আনন্দের।’ সব ঠিক থাকলে সিনেমার মুক্তির সময় কলকাতায় থাকার ইচ্ছাও প্রকাশ করেছেন নওশাবা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা ঢাকায় ৩০ ঘণ্টার ব্যবধানে জোড়া দম্পতিসহ ১৩ লাশ শাকিবের ‘রকস্টার’ নিয়ে যা বলল স্টার সিনেপ্লেক্স গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা বিশ্ববাজারে বাড়ল তেলের দাম মেসি-এমবাপ্পের সামনে বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ ‘টিন হোল্ডারদের মধ্যে ইনকাম ট্যাক্স দেয় না ৭২ লাখ মানুষ’ হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুন্নাহারের এভারেস্ট জয় সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, বৃষ্টিতে ভোগান্তি ঈদের আগের দিনও ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১