নিউজ ডেক্স
আরও খবর
চীনের বিরুদ্ধে অর্থনৈতিক গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
জ্বালানি তেলের দামে বড় লাফ
সৌদিগামী ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়াল ১৩৫, ভোগান্তির শেষ কোথায়
আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৯৭ শতাংশ কাজ শেষে কেন বাতিল হলো বিআরটি, এতে লাভ না ক্ষতি?
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন
দুবার ম্যাট্রিক ফেল করেও দমে যাননি বৃদ্ধ গুলাম কাদির
সব বাধা পেরিয়ে শিক্ষার পথে এগিয়ে চলার এক অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপন করেছেন ৫৫ বছর বয়সী গুলাম কাদির। পাকিস্তানের মুজাফফরগড়ে তিনি নবম শ্রেণির পরীক্ষায় অংশ নিচ্ছেন। ১৩ বছর আগে ছিল তার শেষ পরীক্ষার চেষ্টা।
গণমাধ্যমকে গুলাম কাদির জানান, তার সন্তানরা শিক্ষিত এবং তারাই তাকে আবার পড়াশোনা শুরু করতে উৎসাহিত করেছেন। অতীতের ব্যর্থতা সত্ত্বেও তিনি উচ্চশিক্ষা অর্জনের দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
তিনি বলেন, অতীতে তিনি দুবার ম্যাট্রিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন, কিন্তু কখনো আশা হারাননি। দীর্ঘ বিরতির পর এবার পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
গুলাম কাদির বলেন, এবার আমি অবশ্যই পাস করব এবং ইন্টারমিডিয়েট পর্যায়ের শিক্ষার দিকে এগিয়ে যাব। তিনি আরও বলেন, জ্ঞান অর্জনের জন্য বয়স কোনো বাধা নয়, আর শেখার প্রতি তার অঙ্গীকার অটুট থাকবে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]