দুই যুগ পর অভিনয়ে ফিরছেন টুইঙ্কেল খান্না – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৯ মার্চ, ২০২৫
১১:০৯ পূর্বাহ্ণ
161 ভিউ

দুই যুগ পর অভিনয়ে ফিরছেন টুইঙ্কেল খান্না

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ | ১১:০৯ 161 ভিউ
বলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী টুইঙ্কেল খান্না শোবিজ জগৎ ছেড়েছেন প্রায় ২৪ বছর হতে চললো। তার শেষ সিনেমা ‘লাভ কে লিয়ে কিছু ভি করেগা’ মুক্তি পেয়েছিল ২০০১ সালে। তবে এবার আবারও বলিউডে ফেরার বার্তা দিলেন এ অভিনেত্রী। নারী দিবস উপলক্ষে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। চমক জাগানো সেই ভিডিওতে দেখা যায়, তিনি পিঙ্কি মাসি চরিত্রে ‘র’ প্রেসিডেন্টের ভোটের জন্য প্রচার চালাচ্ছেন। ভিডিওতে টুইঙ্কেল খান্নাকে একটি সাদা উইগ, গান্ধী টুপি এবং গোলাপি সালোয়ার স্যুট পরা অবস্থায় দেখা যায়। প্রথম অবস্থায় ভিডিওটি মজার ও হালকা মনে হলেও, এর অন্তর্নিহিত বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। এই ছোট্ট ভিডিওটি নারীদের এক অব্যক্ত সমস্যার দিকে ইঙ্গিত করে, তা হলো নিজেদের অর্জন উদযাপনের সংকোচ। অনেক নারী, এমনকি উচ্চপর্যায়ে সফল নারীরাও প্রায়শই তাদের অর্জনকে কম গুরুত্ব দেন বা প্রকাশ করতে সংকোচ বোধ করেন। ভিডিওটির ক্যাপশনে টুইঙ্কল খান্না লেখেন, যদি স্পটলাইট পড়লে তুমি সিংহি থেকে ভিজে বেড়াল হয়ে যাও, তবে পিঙ্কি মাসি তোমার জন্য পরামর্শ নিয়ে এসেছেন। তার অতিরিক্ত আত্মবিশ্বাস মজার লাগতে পারে, কিন্তু আমাদের কি সত্যিই একটু আত্মবিশ্বাসের প্রয়োজন নেই? তুমি কি কখনো তোমার অর্জন উদযাপন করতে অস্বস্তি বোধ করেছ? ভিডিওতে টুইঙ্কেল বলেন, যা আমি বলি, তা-ই করি, আর যা আমি করি, তা আমি জোর গলায় বলি! নারীদেরকে আত্মপ্রচারের জন্য টুইঙ্কেল ৩টি গুরুত্বপূর্ণ টিপস দেন। তা হলো, নিজেদের অর্জনের তালিকা তৈরি করা, প্রশংসা গ্রহণ করতে শেখা, নিজেদের কাজের কৃতিত্ব নিতে পিছপা না হওয়া। নারীদের উদ্দেশ্যে টুইঙ্কেল খান্না বলেন, তুমি অফিসে হও বা বাড়িতে, মানুষকে জানানো দরকার যে, তুমি কী কী অবদান রাখছো!

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে