দিল্লি কি হাসিনাকে ছাড়তে চলেছে? – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫
৮:৪৭ অপরাহ্ণ
137 ভিউ

আরও খবর

মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?

গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত

জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি

বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার

আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর

তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!

দিল্লি কি হাসিনাকে ছাড়তে চলেছে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৪৭ 137 ভিউ
দীর্ঘদিন ধরে ভারত সরকার শেখ হাসিনার প্রতি অকুণ্ঠ সমর্থন জানালেও, সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যম ও বিশ্লেষকদের বক্তব্যে নতুন ধারা লক্ষ্য করা যাচ্ছে। দ্যা প্রিন্ট, হিন্দুস্থান টাইমস ও ইন্ডিয়া টুডের মতো শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে এক প্রশ্ন-দিল্লি কি শেখ হাসিনার ওপর আস্থা হারাতে চলেছে? ভারতীয় বিশ্লেষকদের মতে, বাংলাদেশের জনগণের মধ্যে অসন্তোষ চরমে, শেখ হাসিনার জনপ্রিয়তা নিম্নমুখী। ভারতের কৌশলগত স্বার্থের জন্য তিনি কতটা নিরাপদ মিত্র, তা নিয়েও প্রশ্ন উঠছে। একসময় দিল্লি থেকে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন হাসিনার পক্ষে থাকলেও, এখন পরিস্থিতি পাল্টাচ্ছে। বিরোধী দল দমন, একদলীয় শাসন ও গণতন্ত্রহীনতা নিয়ে সরাসরি সমালোচনা করা হচ্ছে। ভারতের নীতিনির্ধারকদের মধ্যেও মতবিরোধ স্পষ্ট হয়ে উঠছে। দ্যা প্রিন্টের বিশ্লেষণে বলা হয়েছে, ভারত যদি শেখ হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখে, তাহলে তা তাদের নিজেদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। কারণ, বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে ভারতবিরোধী মন্তব্যের ঝড়। এমনকি রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভারত শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে পুরো বাংলাদেশকে হারানোর ঝুঁকি নিচ্ছে,যা দিল্লির জন্য সতর্কসংকেত। বিজেপির জন্যও এটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক ফায়দা লুটতে বিজেপি বাংলাদেশিদের পাকিস্তান-সমর্থক হিসেবে উপস্থাপন করলেও, কৌশলগত দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে হারানো ভারতের জন্য আত্মঘাতী হতে পারে বলে সতর্ক করেছেন অনেক বিশ্লেষক। ভারতের নীতিনির্ধারক মহলে দ্বিধা স্পষ্ট। এক পক্ষ শেখ হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখতে চায়, অন্য পক্ষ বলছে, এখনই সরে যাওয়ার সময়। এক বিশ্লেষক মন্তব্য করেছেন, “শেখ হাসিনার ভারত-নির্ভরতা এখন তার রাজনৈতিক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ভারতের সমর্থন তাকে টিকিয়ে রাখতে পারবে না, বরং বাংলাদেশ-ভারত সম্পর্কে দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনবে।” এখন ভারতের সামনে দুটি পথ-শেখ হাসিনাকে ছেড়ে দিয়ে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করা অথবা হাসিনাকে টিকিয়ে রাখতে আরও গভীরভাবে জড়িয়ে পড়া, যা দীর্ঘমেয়াদে ভারতের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। ভারতের পরবর্তী পদক্ষেপ শুধু বাংলাদেশ নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। একটি নতুন সময়ের সূচনা হতে যাচ্ছে। শেখ হাসিনা জানেন, তার কপালের ভাঁজ আরও গভীর হতে চলেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন-দিল্লি কি সত্যিই তার বিশ্বস্ত হাসিনাকে ছেড়ে দেবে?

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ