নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
দিনে ১২ ঘণ্টা কাজ করেও ক্লান্তি নেই রাশমিকার!
হিন্দি চলচ্চিত্র শিল্পে সীমিত কর্মঘণ্টা নিয়ে চলমান বিতর্ক থামছে না। নাগ অশ্বিনের ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েল এবং সন্দীপ রেড্ডির ‘স্পিরিট’ সিনেমা ছেড়ে দেওয়ার পর থেকে দীপিকা পাড়ুকোনকে ঘিরে এই আলোচনা জোরাল হয়।
কেউ মনে করছেন এটা অত্যন্ত জরুরি আলোচনা, আবার কেউ মনে করছেন এই দাবি অবাস্তব। এবার এ নিয়ে মুখ খুললেন ‘থাম্মা’ ছবির পরিচালক আদিত্য সরপোতদার।
নিউজ১৮–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তার ছবির নায়িকা রাশমিকা মান্দানা ক্লান্তির অভিযোগ না করেই টানা ১২ ঘণ্টা শুটিং করেন।
‘অনেক সময় ধরে নেওয়া হয় সবাই ২৪ ঘণ্টা কাজ করবে—এটা শরীর ও মন দুটোর ওপরই প্রভাব ফেলে। আমার মনে হয়, শুটিংয়ের ক্ষেত্রে ১২ ঘণ্টার শিফট খুবই যৌক্তিক ও বাস্তবসম্মত। তার বেশি করা ঠিক নয়’— বলেন আদিত্য।
তিনি আরও যোগ করেন, ‘রাশমিকা ১২ ঘণ্টা কাজ করেন—কখনও বলেননি আমি ক্লান্ত। হয়তো তার ক্যারিয়ারের এমন এক পর্যায়ে আছেন যেখানে তিনি এটা পারছেন। কিন্তু এটা সবার ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।’
দীপিকার দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি নিয়ম সবার ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। দীপিকা এই বিতর্ক শুরু করেছেন, তাই বোঝা দরকার তিনি কেন ৮ ঘণ্টা দাবি করছেন। প্রেক্ষাপট না বুঝে সাধারণ মন্তব্য করা ঠিক নয়।’
পরিচালক জানান, অভিনেতাদের স্বাস্থ্যের বিষয়েও পরিচালককে সচেতন থাকতে হয়। তিনি উদাহরণ দেন অভিনেতা পরেশ রাওয়ালের কথা, ‘পরেশজি তখন অসুস্থ ছিলেন। তিনি ছবিটি করতে পারবেন না বলেছিলেন। আমরা বলেছিলাম—স্যার, আমরা কম সময়ে আপনার কাজ শেষ করব। শিল্পীর প্রতি দায়িত্ব তো আমাদের।’
এদিকে রাশমিকা আগেই বলেছেন, তিনি অতিরিক্ত কাজ করার প্রবণতায় ভোগেন, যা দীর্ঘমেয়াদে টেকসই নয়।
‘যেমন অফিসের ৯–৫ ঘণ্টা, আমরাও যদি সেই নিয়ম পাই ভালো হয়। কারণ পরিবার, ঘুম, ব্যায়াম—সবই দরকার ভবিষ্যতের জন্য। কিন্তু এখনও আমার সে নিয়ন্ত্রণ নেই’— প্রসঙ্গক্রমে বলেছিলেন রাশমিকা।
বলা দরকার, দীপাবলি মৌসুমে মুক্তি পাওয়া ‘থাম্মা’ এখন পর্যন্ত ভারতে আয় করেছে ১২১.৮০ কোটি রুপির বেশি। ছবিতে আছেন আয়ুষ্মান খুরানা ও নওয়াজুদ্দিন সিদ্দিকী।
এদিকে রাশমিকার পরবর্তী ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’, পরিচালক রাহুল রভীন্দ্রন। শুক্রবার মুক্তি পাচ্ছে তেলুগু এই চলচ্চিত্রটি।
সূত্র: এনডিটিভি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]