দারিদ্র্য দূর করতে জাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫
৯:৪৫ পূর্বাহ্ণ
150 ভিউ

দারিদ্র্য দূর করতে জাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫ | ৯:৪৫ 150 ভিউ
নামাজ ও রোজার মতো জাকাত আদায়ও ফরজ ইবাদত, তবে এ বিষয়ে সচেতনতার অভাব রয়েছে- এ কথা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দারিদ্র্য দূর করতে জাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই। জাকাত সম্পদের পবিত্রতা ও পরিশুদ্ধির উপায় এবং এটি দরিদ্র ও হতদরিদ্রদের প্রাপ্য, যা সঠিকভাবে বিতরণ করা জরুরি। মঙ্গলবার সন্ধ্যার পূর্বে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখা আয়োজিত ‘সমাজ উন্নয়ন ও আত্মশুদ্ধিতে জাকাত এবং রমজান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ইসলামী শরিয়াতে জাকাত প্রদানের আটটি খাত নির্ধারিত রয়েছে। তাই সম্পদশালী ব্যক্তিদের যথাযথ হিসাব করে জাকাত প্রদান করা উচিত। জাকাতভিত্তিক সমাজব্যবস্থাই মানবতার অর্থনৈতিক মুক্তির পথ, যা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব। অধ্যাপক মুজিবুর রহমান রমজানের শুরুতেই জাকাত আদায়ের আহ্বান জানান। সেমিনারে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের আমির ড. মাওলানা কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী অঞ্চল পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মুহাম্মদ শাহাবুদ্দিন, অধ্যাপক ড. আবুল হাশেম ও ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মু. বিলাল হোসাইন। জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. আব্দুল হান্নান, জামায়াতের মহানগরের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, ডা. হাসানুজ্জামান হাসু, ব্যাংকার নুরুল আমিন প্রমুখ। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য সারওয়ার জাহান প্রিন্স, অধ্যাপক মাইনুল ইসলাম, জসিম উদ্দিন সরকার, আশরাফুল আলম ইমন, তৌহিদুর রহমান সুইট, মাওলানা রুহুল আমিন, কামরুজ্জামান সোহেল প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?