থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ: নিহত বেড়ে ২৩, বাস্তুচ্যুত সাত লাখ মানুষ – বর্ণমালা টেলিভিশন

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ: নিহত বেড়ে ২৩, বাস্তুচ্যুত সাত লাখ মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ | ৭:১৬ 117 ভিউ
থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সীমান্ত সংঘর্ষে উভয় দেশে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে সাত লাখ মানুষ। শুক্রবার (১২ ডিসেম্বর) দেশ দুটির কর্মকর্তারা ও স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। কাম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ২ লাখ ৭৪ হাজার ৪০৩ জনকে আশ্রয়শিবিরে স্থানান্তর করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এজেন্স ক্যাম্পুচিয়া প্রেস (এপিকে) জানিয়েছে, সংঘর্ষপ্রবণ এলাকা থেকে আরও বহু মানুষ নিরাপদ স্থানে পালিয়ে যাচ্ছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘এই সংখ্যাগুলো কেবল প্রাদেশিক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় গঠিত নিরাপত্তা কেন্দ্রে আশ্রয় নেওয়া ব্যক্তিদের হিসাব। যারা নিজ উদ্যোগে এলাকা ছেড়েছেন, তারা এতে অন্তর্ভুক্ত নন।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘শুক্রবার সকাল পর্যন্ত সব ক্ষতিগ্রস্ত প্রদেশেই বেসামরিক মানুষ নিরাপদ এলাকায় সরে যেতে থাকেন।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ৭ ডিসেম্বর থেকে এ পর্যন্ত কাম্বোডিয়ায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৭৬ জন আহত হয়েছেন। এর আগে বৃহস্পতিবার কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ম্যালি সোচেতা জানান, সংঘাতে একজন কম্বোডীয় সেনা প্রাণ হারিয়েছেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ১১ জন নিহতের মধ্যে ওই সেনা অন্তর্ভুক্ত ছিলেন কি না—তা স্পষ্ট করা হয়নি। অন্যদিকে, বুধবার থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরাসান্ত কংসিরি জানান, থাইল্যান্ডের সীমান্তবর্তী সাতটি প্রদেশে ৪ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এ পর্যন্ত থাইল্যান্ডে নয়জন সেনা ও তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯০ জন। অক্টোবরে কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে থাইল্যান্ড ও কাম্বোডিয়া একটি শান্তিচুক্তি সই করেছিল। দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে বারবার সংঘর্ষ হয়েছে। গত জুলাইয়ে এক দফা সংঘর্ষে অন্তত ৪৮ জন নিহত হয়। গত পাঁচ মাসের বিভিন্ন ঘটনায় ১৮ জন কাম্বোডিয়ান সেনা এখনও থাইল্যান্ডের হেফাজতে রয়েছেন। জুলাই থেকে দুই দেশের স্থল সীমান্ত বন্ধ থাকায় পারাপার ও সীমান্তবর্তী বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা