ত্রুটিপূর্ণ আইনে কাজী জেসিনকে বিটিভির ডিজি নিয়োগ, সমালোচনার মুখে সংশোধনের চেষ্টা সরকারের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১০ আগস্ট, ২০২৬
৫:১৮ পূর্বাহ্ণ
30 ভিউ

ত্রুটিপূর্ণ আইনে কাজী জেসিনকে বিটিভির ডিজি নিয়োগ, সমালোচনার মুখে সংশোধনের চেষ্টা সরকারের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৬ | ৫:১৮ 30 ভিউ
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (ডিজি) হিসেবে সংবাদ উপস্থাপক ও টকশো সঞ্চালক কাজী জেসিনের নিয়োগের প্রজ্ঞাপনে আইনি ত্রুটি ধরা পড়েছে। যে আইনের আওতায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে, সেটি আদৌ কার্যকর হয়েছে কি না—এ নিয়ে প্রশ্ন ওঠার পর নিয়োগের প্রজ্ঞাপন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাজী জেসিনই বিটিভির মহাপরিচালক পদে বহাল থাকবেন। তবে নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ করা আইনি ভিত্তি সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে গত বৃহস্পতিবার কাজী জেসিনকে বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে ‘বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন-২০০১’-এর উল্লেখ করা হয়। এরপরই আইনটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিটিভিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপ দেওয়ার উদ্দেশ্যে ২০০১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে ‘বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন’ জাতীয় সংসদে পাস করা হয়। তবে আইনটি কার্যকর হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে গেজেট প্রজ্ঞাপন জারির প্রয়োজন ছিল। আইনের সংশ্লিষ্ট ধারায় বলা হয়েছে, ‘সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন বলবৎ হইবে।’ কিন্তু আইনটি সংসদে পাস হওয়ার প্রায় ২৫ বছর পেরিয়ে গেলেও তা কার্যকর করার জন্য সরকারিভাবে কোনো গেজেট প্রজ্ঞাপন জারি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। ফলে সংসদে পাস হলেও আইনটি এখনো কার্যকর হয়নি—এমন অবস্থায় ওই আইনের উল্লেখ করে বিটিভির মহাপরিচালক নিয়োগের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিটিভির ওয়েবসাইটে প্রতিষ্ঠানটির বিভিন্ন রুলস ও রেগুলেশন-সংক্রান্ত অন্তত ২২টি দলিল থাকলেও ‘বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন-২০০১’ কার্যকর হওয়ার কোনো তথ্য বা প্রজ্ঞাপনের উল্লেখ পাওয়া যায় না। এ নিয়ে সমালোচনা ও প্রশ্ন ওঠার পর জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগের প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এজন্য নতুন করে নিয়োগের অনুমোদন নেওয়ার প্রয়োজন হবে না। একই স্মারক নম্বরের অধীনে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে আগের প্রজ্ঞাপনটি প্রতিস্থাপন করা হবে। অর্থাৎ, নিয়োগের আইনি ভিত্তিতে সংশোধন আনা হলেও কাজী জেসিনের বিটিভির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনে কোনো পরিবর্তন আসছে না। সরকারের এ উদ্যোগের ফলে নিয়োগের ক্ষেত্রে ব্যবহৃত আইনি ভিত্তি নিয়ে তৈরি হওয়া প্রশ্নের অবসান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন