তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান – বর্ণমালা টেলিভিশন

তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৬ | ৫:৩৩ 67 ভিউ
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানোর সুযোগ করে দিচ্ছে বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। সাঈদ ইরাভানি তার চিঠিতে উল্লেখ করেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া অবৈধ সামরিক আগ্রাসনের সময় কাতারসহ পার্শ্ববর্তী কিছু দেশ আক্রমণকারীদের তাদের মাটি ব্যবহারের অনুমতি দিয়েছে। ইরান সরকারের পক্ষ থেকে গত ৩, ৭, ৯ এবং ১৬ মার্চ পাঠানো পূর্ববর্তী চিঠিগুলোর ধারাবাহিকতায় এই নতুন অভিযোগ দায়ের করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আক্রমণকারীদের এই ধরনের সুবিধা প্রদান একটি আন্তর্জাতিক অপরাধ এবং এর ফলে ইরানের হাজার হাজার বেসামরিক নাগরিক ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পদক্ষেপগুলো পারস্পরিক শ্রদ্ধা ও সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতির চরম লঙ্ঘন বলে ইরান দাবি করেছে। ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে আত্মরক্ষার সহজাত অধিকারের অংশ হিসেবে তারা মনে করে, যেসব সামরিক ঘাঁটি বা স্থাপনা থেকে তাদের ওপর আক্রমণ চালানো হচ্ছে বা সহায়তা করা হচ্ছে, সেগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। বেসামরিক হতাহত এবং ক্ষয়ক্ষতি রোধে ইরান যেকোনো প্রয়োজনীয় ও আনুপাতিক ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে। চিঠিতে আরও জোর দিয়ে বলা হয়েছে যে ইরান সর্বদা পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত সেই নীতির প্রতি সম্মান প্রদর্শন করেনি এবং যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ব্যবহার করে সশস্ত্র হামলা চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে। বিশেষ করে কাতারের এই আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দেশটিকে ক্ষতিপূরণ দিতে হবে বলে ইরান দাবি করেছে। সবশেষে, এই চিঠিটিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি দাপ্তরিক নথি হিসেবে প্রচার করার জন্য অনুরোধ জানিয়েছেন ইরানের দূত। সূত্র: মেহের নিউজ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা