তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ‘হাদিস’ আখ্যা ডিটিসিএর নির্বাহী পরিচালকের – বর্ণমালা টেলিভিশন

তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ‘হাদিস’ আখ্যা ডিটিসিএর নির্বাহী পরিচালকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ November, ২০২৬ | ৬:০১ 11 ভিউ
করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এটি একটি হাদিস; যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখে দাড়ি নেই, তাই হাদিস হয়নি- এমন মন্তব্য করলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান। তিনি বলেছেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে স্লোগানটি দিয়েছেন, সেটিকে আমি হাদিস বললে অনেকে হয়তো মনে করবেন, পরবর্তী পোস্টিংয়ের জন্য তাকে তেল মারছি। কিন্তু আমি বলব, এটি একটি শাশ্বত বাণী।’ গতকাল ১লা নভেম্বর, রোববার ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করায় তার এই বক্তব্যের ভিডিও ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মোহাম্মদ মসিউর রহমান বলেন, “তারেক রহমান যে স্লোগানটি দেন, এটিকে আমি যদি হাদিস বলি, তাহলে আপনারা মনে করবেন, পরবর্তী পোস্টিংয়ের জন্য আমি ওনাকে তেল মারছি। তবে এটি একটি শাশ্বত বাণী।” তিনি বলেন, “আমার আগে আমরা, সবার আগে দেশ—এ কথা কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যার দেশপ্রেম নেই, সেই বলতে পারে, না, আমি মানি না। আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ। তারপরে ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।” মসিউর রহমান বলেন, “এটা হুজুররা বললে হাদিস হয়ে যেত। তো ওনার মুখে দাড়ি নেই, টুপি পরেন না, এজন্য হাদিস হয়নি! এটা হাদিস।” এদিকে, ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রাথমিকভাবে ছয়টি রুটে ৭৮০টি বাস পরিচালনার পরিকল্পনা করেছে ডিটিসিএ। এর মধ্যে চারটি রুটে নন-এসি এবং দুটি রুটে এসি ও নন-এসি বাস চলবে। নতুন বাস না নামিয়ে পুরোনো বাস রং করে ছয়টি কোম্পানির মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, গাজীপুরের শিববাড়ী থেকে ঢাকেশ্বরী মন্দির রুটে ভিআইপি পরিবহন, মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ রুটে চিড়িয়াখানা সিটি বাস কোম্পানি এবং ঘাটারচর থেকে ডেমরা রুটে রমজান আলী এন্টারপ্রাইজ বাস চালাবে। এ ছাড়া ঘাটারচর থেকে কাঁচপুর রুটে ফোর স্টার বাস লাইন, ঘাটারচর থেকে উত্তরা রুটে পিএনপি সিটি সার্ভিস এবং টঙ্গী থেকে ঢাকেশ্বরী মন্দির রুটে এসি বাস চালুর পরিকল্পনা রয়েছে। তবে এসব রুটে আগে থেকেই একাধিক কোম্পানির বাস চলাচল করায় নতুন ব্যবস্থায় নির্ধারিত কোম্পানির বাইরে অন্য বাস চলাচল বন্ধ করা কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ কলকাতায় ভারতের প্রথম ম্যাজিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ ইউরোপের যে ১০ দেশে ঘণ্টাপ্রতি বেতন সবচেয়ে বেশি দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়ল ৩,২৬৬ টাকা চীন বিতর্কের মাঝে এমবাপের ঝলক তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ‘হাদিস’ আখ্যা ডিটিসিএর নির্বাহী পরিচালকের ডিসিকে দিয়ে ৩২ ব্যবসায়ীকে উচ্ছেদ করে শতকোটি টাকার সম্পদ দখল নিলেন জেলা জামায়াত আমির বিকাশ দোকানিকে কুপিয়ে ২২ লাখ টাকা লুটে নিলেন ছাত্রদল সভাপতি সাজেকে সাধারণ মানুষের ভোগান্তি চরমে: সশস্ত্র গোষ্ঠীর ভয়ে পরিস্থিতি থমথমে শিশুকে ধর্মশিক্ষা দিতে গিয়ে তার মায়ের সঙ্গে যৌন সম্পর্ক: বিশেষ মুহূর্তের ভিডিও করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার চুয়েটে ফের শাটডাউন কর্মসূচি, উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া নিয়ে আপত্তি উড়োজাহাজ কেনার আগে সম্ভাব্যতা যাচাই নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে যুদ্ধবিরতি শেষ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুই তেলবাহী জাহাজে ক্ষয়ক্ষতি খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার ছাড়াতে আবেদন, বিরোধিতা করবে দুদক যুক্তরাষ্ট্রে বসে ওয়ারীতে মাদক ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেপ্তার প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে মন্তব্য: আদালতে স্বীকারোক্তি যুবকের ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার হয়—জামায়াত নেতার দাবি অসত্য: প্রসিকিউটর দ্বিতীয় প্রত্যাবর্তনঃ ১/১১’র সরকারের সময়েও সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে তিনি ফিরেছিলেন