তামান্নার জীবনে জ্যোতিষবিদ্যার প্রভাব – বর্ণমালা টেলিভিশন

তামান্নার জীবনে জ্যোতিষবিদ্যার প্রভাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ | ১০:০৪ 123 ভিউ
দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। ২০০৫ সালে বলিউডে অভিনয় দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন। নাম ‘চাঁদ সা রোশন চেহরা’। বয়স ছিল তখন মাত্র ১৫ বছর; কিন্তু সুবিধা করতে পারেননি। অবশ্য এর আগে তাকে ইন্ডিয়ান আইলম প্রথম আসরের বিজয়ী অভিজিত সায়ন্তের ‘আপকা অভিজিত’ অ্যালবামের ‘লফ্জোঁ মেঁ’ শিরোনামে একটি গানে মডেল হিসেবে দেখা গেছে। বলিউডে অভিষেক সিনেমায় ব্যর্থ হওয়ার পর তামিল, তেলেগু সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নেন তামান্না। ২০০৫ সালে ‘শ্রী’ দিয়ে প্রথমবার তেলুগু সিনেমায় নাম লেখান। পরের বছর কাজ করেন তামিল সিনেমা ‘কেদি’তে। এরপর দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতেই নিয়মিত হন এই অভিনেত্রী। এরপর থেকে হিট ও ফ্লপের ধারাবাহিকতায় চলছিল তার অভিনয় ক্যারিয়ার। তবে তাকে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে এসএস রাজামৌলির ‘বাহুবলী’। ২০১৪ সালে এ সিনেমার প্রথম কিস্তি ভারতের ইতিহাসে রেকর্ড পরিমাণ ব্যবসা করে। স্বভাবতই সাফল্যের তালিকায় যুক্ত হয় তামান্নার নামও। তামান্নার জন্ম ও বেড়ে উঠা মহারাষ্ট্রের মুম্বাইতে। গণনাবিদ্যায় (নুমেরোলজি) বিশ্বাস করেন তিনি। তাই এই বিদ্যা অনুসারে কিছুটা পরিবর্তন করে ‘তামান্নাহ্’ রাখেন। দক্ষিণের অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন এই অভিনেত্রী। সেই সম্পর্কে ভাটা পড়েছে। বিচ্ছেদের পথে হাঁটছেন দু’জনেই। তবে বিচ্ছেদের কারণ দুজনের কেউই প্রকাশ করেননি। তামান্না যেহেতু গণনাবিদ্যায় বিশ্বাস করেন, তাই তার জীবনে জ্যোতিষবিদ্যার প্রভাবও লক্ষ্যণীয়। তামান্না-বিজয়ের বিচ্ছেদ নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন এক ভারতীয় জ্যোতিষী। এই জুটির আবার মিলন হবে বলেই মন্তব্য করেছেন তিনি। জ্যোতিষীর মতে, তামান্না ও বিজয়ের সম্পর্কে মূল সমস্যা হলো অর্থ। তাদের মধ্যে মানসিক কিছু দ্বন্দ্ব রয়েছে। এ সমস্যাটা এতটাই যে ভালোবাসা থাকা সত্ত্বেও পথ আলাদা হচ্ছে। তিনি বলেন, তামান্না ও বিজয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হবে না। ভালো বন্ধুত্ব থাকবে তাদের মধ্যে। এমনকি চলতি বছরের অক্টোবর-নভেম্বরে আবারও এক হতে পারেন তারা। জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী বিষয়ে কেনো মন্তব্য না করলেও বিজয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে তামান্না বলছেন ভিন্নকথা। সম্প্রতি মুম্বাইয়ে নিজের অভিনীত ‘ওডেলা-২’ সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বিজয় প্রসঙ্গে কথা ওঠায় ভিন্ন মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, আমার মনে হয় জীবনে আপনি যখন কোনো সমস্যার সম্মুখীন হবেন, যখন আপনার মনে হবে আপনি একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন বাইরে আনন্দ খুঁজতে যাবেন না। আপনার সমস্যার সমাধান বাইরে নয়, আপনার ভেতরেই লুকিয়ে থাকে। যদি কঠিন সময় নিজের সঙ্গে কথা বলেন, নিজের দিকে তাকান তাহলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি