ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীর চার সদস্য আটক – বর্ণমালা টেলিভিশন

ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীর চার সদস্য আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ March, ২০২৫ | ৪:৪১ 226 ভিউ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে শাহবাগ থানার পুলিশ তাদের আটক করে বলে জানা গেছে। আটক হিজবুত তাহরীরের সদস্যরা হলেন- রাফসান আহমেদ সাজ্জাদ (২২), রেদোয়ান হাসান (২১), হাবিবুর রহমান (২৪) ও আবদুল্লাহ (২০)। এদের মধ্যে রাফসান আহমেদ দুপুরে পল্টন এলাকায় পুলিশের ধাওয়ার সময় আহত হন। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সদস্যরা দুপুরে পল্টনে মিছিল বের করলে তাঁদের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় আহত রাফসানকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তার ওই তিন সহযোগী। কিছুক্ষণ পর পুলিশ এসে তিনজনকে আটক করে নিয়ে যায়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনুসুর গণমাধ্যমকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীরের চার সদস্যকে শাহবাগ থানায় আনা হয়েছে। তাদের পল্টন থানায় সোপর্দ করা হবে। এর আগে রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তারা হলেন- মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) এবং মাহমুদুল হাসান (২১)। শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন