নিউজ ডেক্স
আরও খবর
ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮
সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড!
২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই
হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান
হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫
দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ৫০ হাজার ছাড়াল রোগী
সারাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩ জনের । এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২১৫ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৫০ হাজার ৬৮৯ জনে দাঁড়িয়েছে।
সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, ঢাকা বিভাগে ১৪৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯০ জন, খুলনা বিভাগে ৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৬৪ জন, রংপুর বিভাগে ১১ জন ও সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।
ডেঙ্গুতে একদিনে যে ৩ জন মারা গেছেন তাদের মধ্যে দুজনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ও একজনের খুলনা বিভাগে মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৭৪৫ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৮ হাজার একজন।
উল্লেখ্য, ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।