ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে – বর্ণমালা টেলিভিশন

ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ September, ২০২৬ | ৫:২৯ 125 ভিউ
মার্কিন ডলারের দর কমে যাওয়ায় স্বর্ণের দাম আরও বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বর্ণের দাম ০.৬ শতাংশ বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, এদিন স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৪২৯ দশমিক ৮৯ ডলারে দাড়িয়েছে। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার দর প্রায় অপরিবর্তিত থেকে ৪ হাজার ৪৭৫ দশমিক ১০ ডলার হয়েছে। রয়টার্স বলছে, মার্কিন ডলার সূচকও ০.৪ শতাংশ কমেছে। ফলে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলকভাবে সস্তা হয়েছে। পেপারস্টোন গ্রুপের গবেষণা বিভাগের প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, স্বর্ণের বাজারে বর্তমানে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে টানাপোড়েন চলছে। তবে কোনো পক্ষই এমন শক্ত অবস্থানে নেই, যা স্বর্ণের দামে দীর্ঘস্থায়ী কোনো দিকনির্দেশনা তৈরি করতে পারে। এর আগে গত দুই সেশনে স্বর্ণের দাম কমেছিল। আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান প্রত্যাশার চেয়ে দ্রুত বাড়ার তথ্য প্রকাশের পর বাজারে সুদের হার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। একই সময়ে দেশটির বেকারত্বের হার ৪.১ শতাংশে অপরিবর্তিত ছিল। তবে বাজারে এখনো ফেডের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সুদের হার বাড়লে সাধারণত কোনো সুদ না দেওয়া স্বর্ণের আকর্ষণ কমে যায়। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬.৭৮ ডলার, প্লাটিনামের দাম ০.৪ শতাংশ বেড়ে ১ হাজার ৮৩৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৪০২.৮৭ ডলার হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী