ট্রাম্প প্রশাসনের দাবি: বাংলাদেশ বাড়াচ্ছে বোয়িং উড়োজাহাজের অর্ডার, নতুন চুক্তির ঘোষণা ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের – বর্ণমালা টেলিভিশন

ট্রাম্প প্রশাসনের দাবি: বাংলাদেশ বাড়াচ্ছে বোয়িং উড়োজাহাজের অর্ডার, নতুন চুক্তির ঘোষণা ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ August, ২০২৬ | ৫:১৮ 102 ভিউ
যুক্তরাষ্ট্রের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর দাবি করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে সম্প্রতি নতুন একটি চুক্তি হয়েছে, যার আওতায় বাংলাদেশ আরও বেশি সংখ্যক বোয়িং উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে—যা তাদের পূর্বের অর্ডারকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে গোর লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় “জবস প্রেসিডেন্ট”, যিনি বিনিয়োগ ও চাকরি সৃষ্টিতে নিরলস কাজ করে যাচ্ছেন। এই প্রসঙ্গেই তিনি বাংলাদেশের সঙ্গে নতুন এই চুক্তির কথা উল্লেখ করেন। পূর্বেও চুক্তি করা হয় ৩.৭ বিলিয়ন ডলারের বোয়িং ক্রয়ের বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়টি মূলত শুরু হয় শুল্ক আলোচনার অংশ হিসেবে। ২০২৫ সালের এপ্রিলে ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলে, তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে গম, তুলা, তেল আমদানি বাড়ানোর পাশাপাশি বোয়িং থেকে উড়োজাহাজ কেনার প্রস্তাব দেয়। প্রথমে ১৪টি উড়োজাহাজ কেনার কথা থাকলেও ২০২৫ সালের জুলাইয়ে চূড়ান্ত শুল্ক আলোচনার আগমুহূর্তে তা বাড়িয়ে ২৫টি ওয়াইড-বডি উড়োজাহাজে উন্নীত করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়, যাতে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ৩৭ শতাংশ থেকে কমিয়ে ১৯-২০ শতাংশে নামিয়ে আনা হয়। তবে ২৫টি উড়োজাহাজের প্রাথমিক প্রতিশ্রুতি শেষ পর্যন্ত কমিয়ে ১৪টিতে নামিয়ে আনা হয়, এবং সেই অনুযায়ী গত ৩০ এপ্রিল ২০২৬ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বোয়িংয়ের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রায় ৩৭ হাজার কোটি টাকা (৩.৭ বিলিয়ন ডলার) মূল্যের এই চুক্তির আওতায় বিমান পাবে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স জেট। এটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতিহাসে সবচেয়ে বড় একক ক্রয়াদেশ। এর আগের মাসগুলোতে বেসরকারি খাতের ইউএস-বাংলা এয়ারলাইন্সও পৃথকভাবে লিজের মাধ্যমে আরও ২১টি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ যুক্ত করার জন্য প্রায় দেড় বিলিয়ন ডলারের চুক্তি করে। এবার নতুন করে অর্ডার বাড়ানোর দাবি সার্জিও গোরের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, এই ১৪টি উড়োজাহাজের চুক্তিকেই আরও সম্প্রসারিত করার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। তবে নতুন এই ঘোষণায় ঠিক কতটি অতিরিক্ত উড়োজাহাজ কেনা হবে বা এর সুনির্দিষ্ট আর্থিক পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাংলাদেশের সরকার বা বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, বারবার বোয়িং অর্ডার বাড়ানোর এই প্রবণতা মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে শুল্ক সুবিধা ধরে রাখার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে, যা মূলত বিমান পরিবহন খাতের প্রকৃত চাহিদার চেয়ে ভূরাজনৈতিক বিবেচনা থেকেই বেশি চালিত হচ্ছে বলে আগেও মন্তব্য করেছেন এভিয়েশন বিশেষজ্ঞরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী