টালিউড সিনেমায় শারমান যোশির সঙ্গে কে? – বর্ণমালা টেলিভিশন

টালিউড সিনেমায় শারমান যোশির সঙ্গে কে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ | ৭:০৯ 84 ভিউ
‘থ্রি ইডিয়টস’খ্যাত অভিনেতা শারমান যোশির সঙ্গে ‘ভালোবাসার মরসুম’ নামের টালিউড সিনেমায় পা রাখার কথা ছিল অভিনেত্রী তানজিন তিশার। তবে শেষ পর্যন্ত দেখা যাবে না এ জুটিকে। পরিচালক এম এন রাজ পরিচালিত এ সিনেমায় ‘হিয়া’ নামের চরিত্রে অভিনয় করার কথা ছিল তিশার। তবে ভিসা জটিলতার কারণে ওই সিনেমার শুটিংয়ে অংশ নিতে পারেননি অভিনেত্রী। এদিকে প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র জানিয়েছে, তিশাকে বাদ দিয়ে নতুন অভিনেত্রীকে চূড়ান্ত করেছেন তারা। শোনা যাচ্ছে, এ সিনেমায় খায়রুল বাশার ও কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়কে দেখা যাবে। টালিউডে বর্তমানে পরিচালক সৃজিত মুখার্জির ‘বান্ধবী’ হিসেবে পরিচিত সুস্মিতা। একটি রোমান্টিক গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে ‘ভালোবাসার মরসুম’। সিনেমায় কলেজ প্রেমের মিষ্টি গল্পের সঙ্গে ফুটিয়ে তোলা হবে সংসার ও বন্ধুত্বের সম্পর্ক। সিনেমায় একজন অধ্যাপকের চরিত্রে অভিনয় করবেন শারমান যোশি। আর তার ছাত্রী চরিত্রে কোন অভিনেত্রীকে দেখা যাবে যা এখনও প্রকাশ্যে আসেনি। প্রসঙ্গত, টালিউড সিনেমাতে অভিনয় না করতে পারলেও দেশে মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘সেলজার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে চলেছে তিশার। তাই ঢালিউডের এ নতুন জুটির রসায়ন রুপালি পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?