ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ – বর্ণমালা টেলিভিশন

ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৬ | ৫:২৮ 80 ভিউ
ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‌‘প্রিন্স : ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা। যার ট্রেলার, টিজার এবং ভিন্ন ভিন্ন লুক প্রকাশের মাধ্যমে ইতোমধ্যে দর্শকের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। সিনেমাাট ঘিরে হল মালিকরাও বেশ আগ্রহী। অগ্রিম টিকিট বুকিংয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যার দিকেই প্রকাশ পাবে ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গানটির গীতিকার রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও সোমনুর মনির কোনাল। গানটির সুর ও সংগীত পরিচালনাও করেছেন ইমরান মাহমুদুল। রোমান্টিক আবহের এই গানটি সিনেমার গল্পের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যবহার করা হয়েছে। ফলে গানটি নিয়ে দর্শকের আগ্রহও বেশি বলে জানা গেছে। এর আগে ‘প্রিন্স’ সিনেমার ট্রেলার ও টিজার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে শাকিব খানের নতুন লুক ও অ্যাকশন ঘরানার উপস্থাপনা দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। নির্মাতাদের প্রত্যাশা, ঈদের আগে প্রকাশিত ‘পরী’ গানটি দর্শকদের মধ্যে আরও আগ্রহ তৈরি করবে এবং সিনেমাটির প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে। আবুল হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটিতে এক গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। এতে আরও অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, জ্যোর্তিময়ী, দিব্যেন্দু, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ একঝাঁক অভিনয়শিল্পী। বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়াও ছবির শুটিং হয়েছে ভারতে। উল্লেখ্য, নিশ্চিত হওয়া গেছে, ‌‘প্রিন্স’ সিনেমায় আইটেম ড্যান্স ঘরানার একটি গানে প্লেব্যাক করেছেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। গানটিতে তার সঙ্গে গেয়েছেন প্রীতম হাসান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪