জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা প্রদানে ধীরগতি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ মার্চ, ২০২৫
১১:০৭ পূর্বাহ্ণ
128 ভিউ

আরও খবর

মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?

গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত

জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি

বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার

আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর

তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!

জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা প্রদানে ধীরগতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ | ১১:০৭ 128 ভিউ
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা প্রদানে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে আহতদের চিকিৎসা নিশ্চিতে করা ক্যাটাগরি নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে। কিছু ব্যক্তির উন্নত চিকিৎসা প্রয়োজন, তবে অর্থ সংকটে বিদেশ পাঠাতে বিলম্ব হচ্ছে। আর এখনো চূড়ান্ত হয়নি আহতদের তালিকা। তাদের পুনর্বাসন প্রক্রিয়া ও মাসিক ভাতার কার্যক্রম এখনো শুরু হয়নি। অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের ছুটি দিলেও পুনর্বাসন তালিকা থেকে বাদ পড়ার শঙ্কায় তারা হাসপাতাল ছেড়ে যাচ্ছেন না। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জনবল স্বল্পতা এবং তথ্য যাচাইয়ে বিলম্বের কারণে তালিকা প্রস্তুত ও পুনর্বাসনেও বিলম্ব হচ্ছে। ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের বিশেষ বিবেচনায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে। এ মাসেই মিলবে জুলাই আহতদের মাসিক ভাতা। বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে হেলথ কার্ড। দ্রুত শুরু হবে পুনর্বাসন কার্যক্রম। এমন পরিস্থিতিতে প্রতিবছরের মতো এবারও আজ (শনিবার) পালিত হচ্ছে বিশ্ব পঙ্গু দিবস। এবারের প্রতিপাদ্য হলো-‘ক্ষতি প্রতিরোধ ও পরিবর্তিত জীবন’। তবে সরকারি বা বেসরকারি পর্যায়ে দিবসটি খুব একটা গুরুত্বের সঙ্গে পালিত হয় না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, জুলাই আন্দোলনে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে এখনো ২৫০ জন চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন আরও ৩০ জন। বিদেশ থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন আটজন। দেশে চিকিৎসাধীনদের সবচেয়ে বেশি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ১০৬ জন। এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১২০ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ২০ থেকে ৩০ শতাংশের অবস্থা গুরুতর। চিকিৎসা সেবায় শ্রেণিকরণে অসন্তুষ্টি : আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। গুরুতর আহতদের ‘এ’, মাঝারি আহতদের ‘বি’ ও কম ঝুঁকিপূর্ণদের ‘সি’ ভাগে ভাগ করে চিকিৎসা চলছে। তবে এসব ক্যাটাগরি নিয়ে অসন্তোষ রয়েছে আহতদের মধ্যে। তারা বলছেন, এই ক্যাটাগরি ত্রুটিপূর্ণ। শুক্রবার দুপুরে পঙ্গু হাসপাতালে কথা হয় আরাফাত হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘এই ক্যাটাগরি নিয়ে একটা ঘোলাটে অবস্থা তৈরি হয়েছে। এক পা হারানোর পরেও আমাকে ‘বি’ ক্যাটাগরিতে রেখেছে। এটা সংশোধনের জন্য নতুন করে আবেদন করেছি। আমার পরিবারের আর্থিক অবস্থা শোচনীয়। কীভাবে বাকি জীবন চলব, সেই চিন্তায় ঘুমাতে পারি না। সুস্থ হয়ে ভবিষ্যতে গাড়ি চালাতে পারব বলে মনে হয় না।’ পঙ্গু হাসপাতালের একই ওয়ার্ডে চারজনকে দেখা গেল, প্রত্যেকের একটি করে পা কেটে ফেলেছেন চিকিৎসকরা। তারা গুলিবিদ্ধ হয়েছিলেন। আতিক হাসান নামে একজন বলেন, ‘আমি আহত হয়েছিলাম মিরপুর-১০ নম্বর গোল চত্বরে। ১৯ জুলাই গুলিবিদ্ধ হই এবং সেদিনই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হই। প্রায় ৪ মাস ধরে পঙ্গু হাসপাতালে (নিটোর) অবস্থান করছি। এ পর্যন্ত কোনো তালিকায় আমার নাম আসেনি। যাদের অবস্থা বেশি জটিল, তাদের বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে না। এক্ষেত্রে প্রশাসন অবহেলা দেখাচ্ছে। অনেক সময় ভালোভাবে ফিজিওথেরাপি দেওয়া হয় না, প্রয়োজনীয় সেবাও দেওয়া হয় না। সঙ্গে রয়েছে সিন্ডিকেট। এসব কারণে ভালো সেবা পেতে সমস্যা হচ্ছে। হাসপাতালটির সূত্র বলছে, ছাত্র-জনতার আন্দোলনে আহত ৮৮৮ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৬৯৬ জন গুলিতে আহত। ২৯২ জন বিভিন্নভাবে আহত। ২২ জনের পা বাঁচানো যায়নি। কয়েকজনের হাত কেটে ফেলতে হয়েছে। এদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মো. আবুল কেনান বলেন, জুলাই আন্দোলনে আহত ১০৬ জন রোগী ভর্তি আছেন। জরুরি বিভাগ ও বহির্বিভাগে তাদের জন্য বিশেষ কক্ষ রয়েছে। আহতদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে অনেকের অবস্থা গুরুতর। তাদের দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। ছুটি দিলেও হাসপাতাল ছাড়ছেন না আহতরা : জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১২০ জন চিকিৎসাধীন। হাসপাতালটিতে এ পর্যন্ত ১০০৩ জনের চিকিৎসা দেওয়া হয়েছে। ৫০৩ জনের চোখ নষ্ট হয়েছে। দুই চোখ নষ্ট হয়েছে ৪৫ জনের। আহতদের মধ্যে সুস্থ হওয়ায় মঙ্গলবার ৩২ জনকে ছুটি দেওয়া হয়েছে। তবে একজন ছাড়া কেউই হাসপাতাল ছেড়ে যাননি। নাম প্রকাশ না করে শর্তে জাতীয় চক্ষু বিজ্ঞানের একজন চিকিৎসক বলেন, আন্দোলনকারীদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এছাড়া বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য হেলথ কার্ড প্রস্তুত হচ্ছে। সমাজসেবা অধিদপ্তর থেকে এককালীন আর্থিক অনুদানের কথা রয়েছে। এই কার্যক্রম এখনো শুরু হয়নি। আহতরা মনে করছেন, এখনই হাসপাতাল ছেড়ে গেলে তালিকা থেকে তারা বাদ পড়তে পারেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ