নিউজ ডেক্স
আরও খবর
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই
রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড়
বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব
পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর
অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই
গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ
বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা
জুলাই-আগস্টে গণহত্যা, ১৫ বছরে গুম-খুন এবং ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন থিংক ট্যাংক রাইট টু ফ্রিডমের প্রতিনিধিরা
যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক রাইট টু ফ্রিডমের প্রতিনিধিরা জুলাই-আগস্টে গণহত্যা, ১৫ বছরে গুম-খুন এবং ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বুধবার তার সঙ্গে সাক্ষাৎ করতে এসে মার্কিন প্রতিনিধিরা এসব বিষয়ে জানতে চান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের তাজুল ইসলাম জানান, বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানি লোভিসের নেতৃত্বাধীন প্রতিনিধিদল খোলামেলা কথা বলেছেন। মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে যতটা সম্ভব তাদের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মার্কিন প্রতিনিধিরা প্রত্যাশা করেন বাংলাদেশ সরকারের উচিত এর সঠিক বিচার করা। যাতে ভবিষ্যতে এমন অপরাধ আর সংঘটিত না হয়। পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করা কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ ১১ মার্চ : তাজুল ইসলাম জানান, আকরাম হোসেনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ট্রাইব্যুনালের কাছে আমরা একদিনের অনুমতি চেয়েছি। ১১ মার্চ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বুধবার ট্রাইব্যুনালে পাঁচ পুলিশ সদস্যকে হাজিরের পর সাংবাদিকদের তিনি বলেন, গাজীপুরের কোনাবাড়ীতে ৫ আগস্ট হত্যাকাণ্ড ঘটেছে। একজন বিক্ষোভকারীকে ধরে নিয়ে পুলিশ নানাভাবে অত্যাচার করে। বেশ কয়েকজন পুলিশ সদস্য তাকে ঘিরে ধরে এবং রাস্তার মাঝখানে নিয়ে পেছন থেকে গুলি করে হত্যা করে। এরপর তাকে টেনে গলির মধ্যে ফেলা হয়। স্বজনরা জানেন না, তার লাশ কোথায়?

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।