জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ডেমি লোভেটো – বর্ণমালা টেলিভিশন

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ডেমি লোভেটো

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ | ১০:৪০ 129 ভিউ
গানের মঞ্চ থেকে ব্যক্তিগত জীবনের মঞ্চে এবার নতুন অধ্যায়ের সূচনা করলেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী ডেমি লোভেটো। এবার দীর্ঘদিনের সঙ্গী ও সহশিল্পী জর্ডান ‘জুটস’ লুটসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি। রোববার (স্থানীয় সময়) ক্যালিফোর্নিয়ার একটি ঘনিষ্ঠ অনুষ্ঠানে পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই স্বপ্নময় আয়োজন। আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’ নিশ্চিত করেছে বিয়ের বিষয়টি। ডেমির বিয়ের সাজ ছিল ঠিক যেন তার গানের মতোই। তিনি পরেছিলেন বিশ্বখ্যাত ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউডের ডিজাইন করা পার্ল-সাদা গাউন, যার সঙ্গে ছিল আইভরি রঙের ক্যাথেড্রাল দৈর্ঘ্যের টিউল ভেইল। পরে পোশাক পাল্টে তিনি পরেন ‘দ্য অড্রি’ নামের হালকা ঝলমলে একটি সিল্ক ড্রেস, মুক্তা দিয়ে সূক্ষ্মভাবে হাতে তৈরি। জর্ডান লুটস, যিনি সংগীতজগতে 'জুটস' নামে পরিচিত। একসময় চলচ্চিত্র ও বাস্কেটবল সংশ্লিষ্ট কাজ করলেও এখন তিনি একজন স্বাধীন সংগীতশিল্পী। তাদের প্রথম পরিচয় ২০২২ সালে, ডেমির অ্যালবাম ‘হলি ফাক’-এ কাজ করতে গিয়ে। সেখানেই ‘সাবস্ট্যান্স’ ও ‘হ্যাপি এন্ডিং’ গানের সহলেখক হিসেবে কাজ করেছিলেন জর্ডান। সেখান থেকে গড়ে ওঠা বন্ধুত্ব পরিণত হয় ভালোবাসায়। ২০২৩ সালের ডিসেম্বরে ডেমিকে একান্ত পরিবেশে গান গেয়ে বিয়ের প্রস্তাব দেন জর্ডান, সঙ্গে ছিল পিয়ার-শেপ একটি হীরার আংটি। ডেমি পরে বলেন, ‘জর্ডান শুধু আমার প্রেমিক নয়, সে আমার সবচেয়ে ভালো বন্ধু।’ এই দম্পতি মানসিক স্বাস্থ্য, নিরাময়প্রক্রিয়া এবং ব্যক্তিগত সংগ্রাম নিয়ে বরাবরই খোলামেলা কথা বলেন। তাদের সম্পর্ক ছিল একে অপরের পরিপূরক—পেশাগত ও ব্যক্তিগত দুই ক্ষেত্রেই। বিয়ের পর সামাজিক মাধ্যমে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই দম্পতি জানান, আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরে অত্যন্ত আনন্দিত। ডেমি ও জর্ডানের এই বিবাহ আন্তর্জাতিক অঙ্গনে সংগীতপ্রেমী ও ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের জন্ম দিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?