নিউজ ডেক্স
আরও খবর
কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ
‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর
গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন
যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী
নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা
কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন?
বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আবার লুকোচুরি
জার্মান আওয়ামীলীগ সহ প্রবাসী বাংলাদেশীদের প্রতিবাদের মুখে বার্লিনে ওয়ার্ল্ড হেলথ সামিটের বক্তা তালিকা থেকে ড. ইউনূসের নাম বাদ দিলো আয়োজকরা
বার্লিনে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড হেলথ সামিটের বক্তা তালিকা থেকে ড. মুহাম্মদ ইউনূসের নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেছে জার্মান আওয়ামী লীগ। সংগঠনটির ভাষ্য, প্রবাসী বাংলাদেশিদের তীব্র প্রতিবাদ ও পিটিশনের মুখে আয়োজকেরা এই সিদ্ধান্ত নিয়েছেন। ১২ অক্টোবর বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূসের বক্তা হিসেবে অংশ নেওয়ার কথা ছিল।
বার্লিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হেলথ সামিটের ঘোষিত স্পিকার লিস্টে ড ইউনূস এর ছবি। যদিও লিংকে ক্লিক করলে এখন আর সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু গুগল এর ক্যাশে তে এখনো রয়ে গেছে
জার্মান আওয়ামী লীগের দাবি অনুযায়ী, পাঁচটি সংগঠনের যৌথভাবে জমা দেওয়া একটি পিটিশন এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। সংগঠনটির বক্তব্য, ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর এটিই প্রথম, যখন ড. ইউনূসকে কোনো বড় আন্তর্জাতিক আয়োজন থেকে বাদ দেওয়া হলো। তারা আরও দাবি করে, বিশ্বের বিভিন্ন প্রান্তের আওয়ামী লীগ সমর্থকদের পিটিশন এবং নির্ধারিত প্রতিরোধ সমাবেশে বিপুল উপস্থিতির সম্ভাবনার কারণে আয়োজকেরা তাঁর নাম বক্তাদের তালিকা থেকে সরিয়ে নিয়েছেন।
ওয়ার্ল্ড হেলথ সামিটের বক্তাদের সংশোধিত তালাকায় ড ইউনূসের নাম দেখা না গেলেও, গুগলের ক্যাশেতে ফার্স্ট স্পিকার হিসাবে ড ইউনূসের নাম ও ছবি পাওয়া যাচ্ছে। এছাড়া ওয়ার্ল্ড হেলথ সামিটের “ফার্স্ট স্পিকার এনাউন্স” এর প্রেস রিলিজে ড ইউনূসের নাম খুঁজে পাওয়া যায়, যা ৬ই জুলাই প্রকাশ করে সংস্থাটি।
উক্ত প্রেস রিলিজে বলা হয়
“এই কর্মসূচিতে ৭৫টিরও বেশি সেশনে ৪০০-এরও অধিক বক্তা অংশ নেবেন। এতে একটি স্বাস্থ্যকর ও অধিকতর স্থিতিস্থাপক বিশ্বের লক্ষ্যে প্রমাণ-ভিত্তিক ও উদ্ভাবনী সমাধান, কৌশলগত বিনিয়োগ, নীতিমালা এবং বিভিন্ন খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো তুলে ধরা হবে।”
প্রথম পর্যায়ে, জুলাই ২০২৬-এ নিশ্চিত হওয়া ৮ বক্তার তালিকায় ড ইউনূস ছলেন তৃতীয়।
প্রতিবাদের কারণ
আয়োজকদের অভিযোগ, বাংলাদেশে হামের টিকা না দেওয়ায় এখন পর্যন্ত ১,২০০-এরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। তাদের দাবি, বারবার সতর্ক করা সত্ত্বেও ড. ইউনূস তাঁর দায়িত্বকালে হামের টিকার চুক্তি নবায়ন করেননি এবং এই ব্যর্থতার অন্যতম প্রধান কারণ তাঁর অবহেলা। স্বাস্থ্যসংকটের সমাধান খুঁজতে এমন একজনের স্বাস্থ্য সম্মেলনে যোগ দেওয়াকে তারা “অত্যন্ত দুঃখজনক” বলে অভিহিত করেছে। জার্মান আওয়ামী লীগ সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ ও বিদেশের সবাইকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানায়, যার ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে সংগঠনটি জানিয়েছে।
প্রতিবাদ সমাবেশ
নাম বাদ পড়ার খবরের পরও কর্মসূচি বহাল রয়েছে। “বার্লিনে প্রতিবাদ সমাবেশ: জার্মানিতে বসবাসরত বাংলাদেশিদের প্রতিবাদ” শীর্ষক সমাবেশের বিস্তারিত:
তারিখ ও সময়: ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা
স্থান: Budapesterstr. 2, 10787 Berlin
আয়োজক: জার্মান আওয়ামী লীগ
সমাবেশের পোস্টারে ড. ইউনূসকে “অসাংবিধানিক শাসক” ও “মবোক্রেসির স্থপতি” আখ্যা দিয়ে বার্লিন ত্যাগের দাবি জানানো হয়েছে।
অন্যান্য অংশগ্রহণকারী সংগঠন
জার্মান আওয়ামী লীগ ছাড়াও এই কর্মসূচিতে অংশ নিয়েছে:
Freedom and Justice Alliance (Global Platform)
South Asia Democratic Forum, Belgium
European Bangladesh Forum
EU & Great Britain Working Group Bangladesh in Germany
Earth Civilization Network (Global Network)
ওয়ার্ল্ড হেলথ সামিটের সংশোধিত বক্তাদের তালিকা

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]