জামায়াতের প্রার্থীকে শোকজ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১০ জানুয়ারি, ২০২৬
৯:২০ পূর্বাহ্ণ
112 ভিউ

জামায়াতের প্রার্থীকে শোকজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬ | ৯:২০ 112 ভিউ
নির্বাচনি আচরণ বিধি ভঙ্গের দায়ে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জাতীয় সংসদীয় আসন-২১৪ এলাকার নির্বাচনি অনুসন্ধানী বিচারিক কমিটির সিভিল জজ মোহাম্মদ রুহুল আমিনের স্বাক্ষরিত এই নোটিশ প্রদান করা হয়। আগামী ১৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় সিভিল জজের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে ওই প্রার্থীকে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসাবে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। গণসংযোগ ও প্রচারণার বিষয়ে একটি ভিডিও বুধবার আলোকিত ভাঙ্গা নামক ফেসবুক পেজ থেকে পোস্ট হলে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়। এ বিষয়ে জানতে চাইলে জামায়াত প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন বলেন, আমি এখনো নোটিশ হাতে পাইনি, শুধু শুনেছি। আমিতো কোনো মাইকে প্রচার বা গণসংযোগও করিনি, নির্বাচনি আচরণ বিধি ভঙ্গের কোনো কর্মকাণ্ডও করিনি। বিষয়টি নিয়ে আমি লিখিত ব্যাখ্যা দেব।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি? নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন?