জাবিতে পোষ্য কোটা বাতিল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫
৭:০৩ পূর্বাহ্ণ
188 ভিউ

জাবিতে পোষ্য কোটা বাতিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:০৩ 188 ভিউ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের জন্য বরাদ্দ পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এ কোটা কেন্দ্র করে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর মুখোমুখি অবস্থানের মধ্যে মঙ্গলবার মধ্যরাতে প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিকেল ৪টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে এসে কথা বলেন। তখন শিক্ষার্থীরা অংশীজনের সঙ্গে বৈঠকের জন্য তাঁকে রাত ৯টা পর্যন্ত সময় বেঁধে দেন। বৈঠক শেষ হয় রাত ১২টায়। এর পরই পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় পোষ্য কোটায় ভর্তি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। তবে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর প্রাতিষ্ঠানিক সুবিধার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির বিষয়ে পরে জানানো হবে। এর আগে পোষ্য কোটা বাতিল চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। অন্যদিকে আগের মতো কোটা বহালের দাবিতে আজ বুধবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ছেলেদের ১০টি আবাসিক হল ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। এ সময় তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান দেন। এতে আটকা পড়েন ভবনে থাকা শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। তখন শিক্ষার্থীরা বলছেন, পোষ্য কোটা মানেই অযোগ্যদের সুযোগ করে দেওয়া। এ কোটা নিয়ে এরই মধ্যে প্রশাসন সংস্কারের সিদ্ধান্ত জানিয়েছে। কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করে অবিলম্বে পোষ্য কোটা পুরোপুরি বাতিল চাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব। ইতিহাস বিভাগের শিক্ষার্থী নিবিড় ভূঁইয়া বলেন, ‘অযৌক্তিক পোষ্য কোটা বাতিলের দাবিতে রেজিস্ট্রার ভবনের সামনে আমরা অবস্থান নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কারও ক্ষেত্রেই পোষ্য কোটার যৌক্তিকতা নেই।’ এর আগে বেলা ১১টার দিকে আগের মতো পোষ্য কোটা বহালের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা। সেখানে পোষ্য কোটা বাতিল-সংক্রান্ত পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ আনেন শিক্ষার্থীরা। এ সময় প্রতিবাদ জানাতে এলে এক শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশন শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে সংহতি জানিয়ে অংশ নেয় ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটভুক্ত দুটি সংগঠন ও ছাত্র ইউনিয়নের জাবি সংসদের একাংশ। প্রশাসনের আশ্বাসে সোমবার ভোরে অনশন স্থগিত করলেও বিকেলে আবারও অনশন শুরু হয়। এর পর রাতে পোষ্য কোটা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালে অনশন ভাঙেন শিক্ষার্থীরা। সিদ্ধান্ত অনুযায়ী, আগে প্রতি বিভাগে সর্বোচ্চ চারজন করে মোট ১৪৮ জনের ভর্তির সুযোগ ছিল, এখন সেটা ৪০টি আসনে সীমাবদ্ধ করা হয়েছে। আগে পোষ্য হিসেবে সন্তান, স্ত্রী, ভাই ও বোন এ সুবিধা পেতেন, এখন শুধু সন্তান এ সুবিধা পাবেন। একজন চাকরিজীবী একবারই এ সুবিধা ভোগ করবেন। অর্থাৎ একজন চাকরিজীবীর যদি একাধিক সন্তান থাকেন, তবুও তিনি একটি সন্তানের ক্ষেত্রে এ সুবিধা পাবেন। আগে চাকরিজীবীরা যে বিভাগে চাকরি করতেন, সে বিভাগেও পোষ্যরা ভর্তি হতে পারতেন, এবার সে সুযোগ রাখা হয়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ