জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে বিএনপি-জামায়াত ও এনসিপির হামলা – বর্ণমালা টেলিভিশন

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে বিএনপি-জামায়াত ও এনসিপির হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ October, ২০২৬ | ১১:১২ 75 ভিউ
রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় নেতা জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। আজ ১২ই অক্টোবর, সোমবার বেলা পৌনে ১১টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত তার ব্যক্তিগত বাসভবনে এই হামলা চালানো হয়। হামলার সময় জি এম কাদের বাসভবনের ভেতরেই অবস্থান করছিলেন বলে নিশ্চিত করা হয়েছে। জাতীয় পার্টির কর্মীদের ভাষ্যমতে, ঘটনার ঠিক আগে ‘সাধারণ জনগণ’-এর ব্যানারে দেড়শ থেকে দুইশো জনের একটি বিক্ষোভ মিছিল জি এম কাদেরের বাসার সামনে আসে। মিছিলে স্থানীয় বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা জি এম কাদের ও ভারতের বিরুদ্ধে নানা ধরনের আক্রমণাত্মক স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে মিছিল থেকে জি এম কাদেরের বাসভবন লক্ষ্য করে সশ্রদ্ধ ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে বিক্ষোভকারীদের ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ এবং ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান তুলে জি এম কাদেরের বাসায় ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। হামলাকারীদের ব্যবহৃত ব্যানারে কারারুদ্ধ অবস্থায় জি এম কাদেরের একটি প্রতিকৃতি তুলে ধরা হয়। সেখানে ‘ফ্যাসিস্ট খুনি হাসিনার সঙ্গে যোগাযোগ; জিএম কাদেরের গ্রেপ্তার চাই’ এবং ‘হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না’—এমন নানা কঠোর বার্তা লেখা ছিল। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য আজ বেলা ১১টা ৪৯ মিনিটে পাঠানো এক বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে স্থানীয় বিএনপি-জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে উত্তরার ৭ নম্বর সেক্টরে জাপা চেয়ারম্যানের বাসায় হামলা চলায়। আমরা তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি অবহিত করেছি এবং পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির পরবর্তী করণীয় দ্রুতই সংবাদ মাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। এদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার। এক বিবৃতিতে তিনি বলেন, কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে এ ধরনের রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইট-পাটকেল ছুঁড়ে কিংবা বাসা-বাড়ি ভাঙচুর করে কোনো নেতার মতপ্রকাশের অধিকার বা রাজনৈতিক কণ্ঠ স্তব্ধ করা যাবে না। গণতন্ত্রের মূল ভিত্তি সহনশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধা উল্লেখ করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জোর দাবি জানান। ঘটনার পর খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে হামলাকারীদের কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ