নিউজ ডেক্স
আরও খবর
এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা
ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায়
সংকটে বিপর্যস্ত সাভারের চামড়া শিল্পনগরী: পচছে চামড়া, রপ্তানিতে অনিশ্চয়তা, উৎপাদন নেমেছে অর্ধেকে
ইউরোপে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা: এক বছরেই ১৪৫ কোটি ইউরোর বাজার হারাল বাংলাদেশ
৫ আগস্ট থেকে চলতি জুন: সংকট-অস্থিরতায় ৭ শিল্প এলাকায় ৪৫৭ কারখানার ৮৬% স্থায়ীভাবে বন্ধ
চিংড়ির নামে পাতে সিলিকা বিষ
শেয়ারবাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন
জাপানি গাড়ির ওপর শুল্ক কমালেন ট্রাম্প
জাপানি গাড়ি আমদানির ওপর শুল্ক ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে অনিশ্চয়তার মুখে পড়া মোটর কোম্পানি জায়ান্ট টয়োটা, হোন্ডা এবং নিসানের মতো প্রতিষ্ঠানের সংকট দূর হলো। খবর বিবিসি
জুলাই মাসে ঘোষিত একটি চুক্তির আনুষ্ঠানিক রূপ দিয়েছেন ট্রাম্প। ওই সময়ে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রে রপ্তানি করা জাপানের সব পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যার মধ্যে রয়েছে যানবাহন ও ওষুধ। হোয়াইট হাউস জানিয়েছে, টোকিও মার্কিন প্রকল্পে ৫ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করতে রাজি হয়েছে। এ ছাড়া আমেরিকান অর্থনীতি প্রসারে তারা গাড়ি, চালসহ অন্যান্য পণ্য বাজারজাত করবে।
এপ্রিল মাসে ট্রাম্প বিশ্বের বেশিরভাগ দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে কয়েক মাস ধরে আলোচনার পর এই চুক্তিটি করা হয়েছে।
জাপানের অর্থনীতি রপ্তানির ওপর নির্ভরশীল, দেশটির মোট রপ্তানির প্রায় ২০ শতাংশ গাড়ি থেকে আসে। কিন্তু গত আগস্টে ট্রাম্পের আরোপিত শুল্ক কার্যকরের ফলে বিশ্বব্যাপী একটি কম্পন তৈরি হয়। কারণ পরিবর্তিত এই বৈশ্বিক বাজারে বিভিন্ন দেশের সরকার ও ব্যবসায়ীরা। গত মাসে টয়োটা সতর্ক করে বলেছিল যে, মার্কিন শুল্কের প্রভাবে এই বছর তাদের প্রায় ১০ বিলিয়ন ডলার ক্ষতি হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।