জানা গেল রমজান শুরুর তারিখ – বর্ণমালা টেলিভিশন

জানা গেল রমজান শুরুর তারিখ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৬ | ৫:২১ 106 ভিউ
বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। আত্মশুদ্ধির এই মাসকে ঘিরে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ও ঈদুল ফিতরের সময়সূচি নিয়ে প্রাথমিক হিসাব প্রকাশ করেছে। আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সোমবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি) প্রকাশিত ২০২৬ সালের ক্যালেন্ডারে বলা হয়েছে, আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও সংযুক্ত আরব আমিরাতে ১৮ ফেব্রুয়ারি (বুধবার) প্রথম রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশে রোজা শুরু হবে চাঁদ দেখার ওপর নির্ভর করে। সে হিসেবে ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে। শরিয়তের বিধান অনুসারে, শাবান মাসের শেষ দিনে চাঁদ দেখার ভিত্তিতেই রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। হিজরি বর্ষপঞ্জি চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় রমজান মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৬ সালের রমজান মাস শেষ হতে পারে ১৯ মার্চ (বৃহস্পতিবার)। তবে চাঁদ দেখা সাপেক্ষে মাসটি ২৯ দিনের হলে ১৮ মার্চেই রমজান শেষ হওয়ার সম্ভাবনাও রয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে ঈদুল ফিতরের সম্ভাব্য সময়ও জানানো হয়েছে। আইএসিএডির ক্যালেন্ডার অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও সংযুক্ত আরব আমিরাতে ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে ২০ অথবা ২১ মার্চ ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক