জর্জিয়ার সুন্দরী জিতলেন মিসেস আমেরিকার মুকুট – বর্ণমালা টেলিভিশন

জর্জিয়ার সুন্দরী জিতলেন মিসেস আমেরিকার মুকুট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫ | ৫:৫৫ 77 ভিউ
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ঐতিহাসিক ওয়েস্টগেট রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোতে অনুষ্ঠিত হয়েছে বিবাহিত নারীদের জন্য মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিসেস আমেরিকা ২০২৫’। এবারের আসরে সেরা হয়েছেন জর্জিয়ার প্রতিযোগী পেইজ ইউইং। গতবারের মিসেস আমেরিকা হান্নাহ ওয়াইজ তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন। ২৫ আগস্ট থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী এ আয়োজনে তিনটি বিভাগে প্রতিযোগিতা হয়— ‘মিস ফর আমেরিকা স্ট্রং’, ‘মিসেস আমেরিকান’ এবং ‘মিসেস আমেরিকা’। মিস ফর আমেরিকা স্ট্রং বিভাগে জয়ী হয়েছেন টেক্সাসের লায়েশা ব্রিউয়ার। তিনি অবিবাহিত নারীদের প্রতিনিধিত্ব করেন। অন্যদিকে মিসেস আমেরিকান ২০২৫ হয়েছেন ম্যাসাচুসেটসের টিফানি থর্নটন। তাকে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী হেইডি স্টিফেন্স। পেইজ ইউইং ও টিফানি থর্নটন উভয়েই আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ‘মিসেস ওয়ার্ল্ড ২০২৬’ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিবাহিত নারী হওয়া বাধ্যতামূলক। এমনকি স্বামী-স্ত্রী আলাদা থাকলেও যদি আইনগতভাবে ডিভোর্স না হয়ে থাকে, তাহলেও তারা অংশ নিতে পারেন। তবে বিজয়ী কোনো কারণে তাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন করলে মুকুট ফিরিয়ে দিতে হয়। তখন রানারআপকে বিজয়ী ঘোষণা করা হয়। ১৯৩৮ সালে শুরু হওয়া এই আয়োজনের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের গুণী, আত্মবিশ্বাসী ও প্রতিভাবান বিবাহিত এবং অবিবাহিত নারীদের প্ল্যাটফর্ম প্রদান করা। আয়োজন চলাকালীন প্রতিযোগীরা মহড়া, নৈশভোজ এবং নানা সামাজিক কর্মকাণ্ডে অংশ নেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই