জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করে যা বললেন অমিতাভ – বর্ণমালা টেলিভিশন

জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করে যা বললেন অমিতাভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ | ৭:৪৪ 183 ভিউ
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ভারতীয় বাংলা সিনেমা ‘ডিয়ার মা’ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আর এ সিনেমা নিয়ে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের সামাজিক মাধ্যমে পোস্ট দেখে উচ্ছ্বসিত জয়ার ভক্ত-অনুরাগীরা। নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘ডিয়ার মা’-এ অভিনেত্রীকে দেখা যাবে মায়ের চরিত্রে। আগামী ১৮ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় 'ডিয়ার মা' সিনেমাটির ট্রেলার প্রকাশ করেছে নির্মাতা প্রতিষ্ঠান। এটি মুক্তির পর সিনেমাপ্রেমী দর্শকদের কাছ থেকে প্রশংসা লাভ করেছে। ‘ডিয়ার মা’ সিনেমার গল্পে উঠে এসেছে একজন মা ও মেয়ের সম্পর্কের টানাপোড়েন। এ সিনেমার শুরুতেই দেখা যায়, মেয়ে দাবা খেলছে, আর মা সেটি দেখছেন। টানাপোড়েনের দ্বন্দ্ব শুরু হলেও এর ভালোবাসায় সমাপ্তি আছে। এর আগে অনিরুদ্ধ রায় চৌধুরী নির্মিত হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এ জয়া আহসান অভিনয় করেছিলেন। সেটি ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পায়। সেই সিনেমার মাঝে বিরতির পর বাংলা সিনেমা পরিচালনায় ফিরলেন নির্মাতা। এ দুই মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া ও চন্দন রায় সান্যাল। এতে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন প্রমুখ। এদিকে জয়া আহসানের ‘ডিয়ার মা’ সিনেমার ট্রেলার মুক্তির পর আলোচনা এখন আরও একধাপ এগিয়েছে। কারণ বলিউডের বিগ বি খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন ‘ডিয়ার মা’ সিনেমাটির ট্রেলার সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন। সেই সঙ্গে নির্মাতাসহ সিনেমাসংশ্লিষ্ট সবাইকে শুভকামনা জানিয়েছেন। প্রশংসায় ভাসিয়েছেন এ বর্ষীয়ান অভিনেতা। শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জয়ার নতুন সিনেমার ট্রেলার নিজের ফেসবুকে শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন— 'টনিদা (অনিরুদ্ধ রায় চৌধুরী), আমার শুভকামনা সব সময়।' অমিতাভের এ পোস্টটের কমেন্টে সবাই বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে শুভেচ্ছা জানাচ্ছেন। উল্লেখ্য, গত ঈদুল আজহায় জয়া আহসানকে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ সিনেমায় দেখা গেছে। সেই সিনেমাটি দুটি বেশ আলোচনায় এসেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন