ছেলেকে নিয়ে অপু বিশ্বাসের আবেগঘন মুহূর্তের ছবি ভাইরাল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১১ মে, ২০২৫
১০:৫৭ পূর্বাহ্ণ
158 ভিউ

ছেলেকে নিয়ে অপু বিশ্বাসের আবেগঘন মুহূর্তের ছবি ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৫ | ১০:৫৭ 158 ভিউ
একসময়ের ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস একের পর এক সিনেমায় অভিনয় করে দর্শক নন্দিত হয়েছেন। পরে শাকিব খানের সঙ্গে বিয়েপরবর্তী সময়ে তা ভাটা পড়ে যায়। সেভাবে আর তাকে পর্দায় দেখা যায় না। এবং অভিনয়েও তেমন একটা দেখা যায় না। তবে কোনো সিনেমা নিয়ে আপাতত ব্যস্ততা না থাকলেও এখন মডেলিং বা ফটোসেশনে দেখা যায় এ অভিনেত্রীকে। মুহূতের মধ্যে ভাইরাল হয়েছে ছবিটি। এর আগে ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন ছেলে জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু বিশ্বাস। ২০১৮ সালের ১২ মার্চ তাদের বিবাহবিচ্ছেদ হয়। এখন ছেলে আব্রাম খান জয়কে নিয়েই কাটছে অপুর সংসার। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মেকওভারে নিজেকে সাজিয়ে নানা পোশাক, অর্নামেন্টেস কোম্পানির ‘ব্র্যান্ডিং’ করছেন অভিনেত্রী। এর বাইরে যখন সময় পান, তখন তিনি ছুটি কাটান, অবকাশযাপন করেন। সঙ্গে থাকে তার একমাত্র ছেলে জয়। ছেলেকে নিয়ে একরকম সিংগেল মাদারের দায়িত্ব পালন করছেন অপু বিশ্বাস। তবে মায়ের পাশাপাশি বাবার আদরও পায় আব্রাম। কিন্তু অপু কোথাও ঘুরতে গেলে ছেলেকে বাড়িতে ফেলে রেখে যান না, সঙ্গে নিয়ে যান। মাস কয়েক আগেই ছেলেকে নিয়ে বিদেশ ঘুরে আসেন অভিনেত্রী। গিয়েছিলেন সিঙ্গাপুরে। সেখানে সিংহের মূর্তির পাশে দাঁড়িয়ে মা-ছেলের ফ্রেমবন্দি মুহূর্তে আপ্লুত হন তাদের ভক্তরা। গতকাল শনিবার (১০ মে) সকালে সামাজিক মাধ্যমে আব্রাম খান জয়ের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে নেন অভিনেত্রী। আব্রাম ও অপু ম্যাচিং করে সবসময় পোশাক পরলেও ভিন্নতা থাকে প্রতিবারই। এর আগেও সাদা পোশাকে দুজনকে একসঙ্গে দেখা গেছে। এবার খানিকটা নতুন রূপে দেখা মেলে মা-ছেলের। এদিন অপু বিশ্বাসের পরনে দেখা যায় সাদা-কালো ও সোনালি ডিজাইনের কুর্তি-পাজামা; সঙ্গে কালো স্লিপার ও সানগ্লাস। খানিকটা ম্যাচিং করে আব্রাম পরেছে সাদা শার্ট ও ছেঁড়া ডিজাইনের নীল জিন্স, সঙ্গে স্যান্ডেল। সেখানে দেখা যায়, অপু বিশ্বাস ছেলের মুখে স্নেহভরা হাত দিয়ে কিছু বলছেন, যা এক আবেগঘন মুহূর্ত তৈরির সঙ্গে মায়ের ভালোবাসা প্রকাশ পাচ্ছে। ছেলে আব্রামও হাত পকেটে রেখে মায়ের দিকে তাকিয়ে আছে, যেন কোনো কথা মনোযোগ দিয়ে শুনছে সে। এ সময় মা-ছেলেকে একসঙ্গে নানা পোজ দিতে দেখা যায়। তবে কিছু ক্যান্ডিড ছবিও ছিল সেখানে। আর তাদের এই আবেগঘন মুহূর্ত দেখে ভালোবাসা ছড়িয়ে দেয় তাদের ভক্ত-নেটিজেনরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার